চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মশা কেন শুধু আপনাকেই কামড়ায়?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৩ পূর্বাহ্ণ ১০, জানুয়ারি ২০১৮
লাইফস্টাইল
A A
মশা

বাড়িতে অনেক লোক আছেন। কিন্তু মশা যেন আর কাউকে না দেখে শুধু আপনাকেই দেখছে। মশার কামড়ে অতিষ্ঠ আপনি প্রায়ই ভাবেন, মশা কেন আপনাকেই এত ভালোবাসে!

কিছু মানুষকে মশা একটু বেশিই কামড়ায়। রুমে একটি মশা থাকলেও তার অস্তিত্ব টের পেয়ে যান তারা। এর পেছনে অবশ্য বেশ কিছু কারণ আছে। জেনে নিন কারণগুলো।

ব্লাড গ্রুপ ‘ও’
খাবারের ক্ষেত্রে মানুষের যেমন পছন্দ থাকে, তেমনই মশারও কিন্তু আছে। মেডিক্যাল এন্টোমোলজি জার্নালের একটি গবেষণায় জানা গেছে যে মশা টাইপ ‘ও’ রক্তের প্রতি বেশি দুর্বল। অর্থাৎ ‘ও’ পজিটিভ বা ‘ও’ নেগেটিভ রক্তের গ্রুপ হলে মশা তাদেরকে বেশি কামড়ায়।

Banglabid

বিয়ার পান করলে
পশ্চিম আফ্রিকার একটি গবেষণায় দেখা গেছে যে যারা বিয়ার পান করেন, তাদেরকে মশা বেশি কামড়ায়। বিশেষ করে মাত্রই বিয়ার বা অ্যালকোহল পান করে এলে তাদেরকে মশা বেশি কামড়ায় বলে বলা হয়েছে গবেষণায়। জাপানের একটি গবেষণাতেও গবেষক হ্যারিংটন একই তথ্য পেয়েছেন।

ঘাম
ব্যায়াম করার পরে শরীরের ঘামের সঙ্গে ল্যাকটিক এসিড নির্গত হয়। এই উপাদানটি মশাকে আকর্ষণ করে। গবেষক কনলনের মতে, ব্যায়ামের পরে শরীরের উষ্ণতাও মশাকে আকর্ষণ করে। ফলে ব্যায়াম করার পরে মশা কামড়ানোর পরিমাণ বেড়ে যায়।

কার্বন ডাই অক্সাইড
যাদের নিশ্বাসের সঙ্গে বেশি কার্বন ডাই অক্সাইড নির্গত হয় তাদেরকেও মশা বেশি কামড়ায়। বয়স বাড়ার সাথে সাথে কার্বন ডাই অক্সাইড নির্গমনের পরিমাণও বাড়তে থাকে। তাই বয়স্কদের মশা বেশি কামড়ায়।

Reneta

গর্ভধারণ
২০০২ সালে ল্যানসেট এ প্রকাশিত একটি গবেষণায় দেখা যায় যে গর্ভাবস্থার শেষের দিকে (২৮ সপ্তাহের পরে) শরীর থেকে ২১% বেশি কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। তাই গর্ভাবস্থার শেষ তিন মাসে মশা কামড়ানোর পরিমাণও বেড়ে যায়। ফক্স নিউজ

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্যালিফোর্নিয়ায় আকস্মিক বন্যা ও ভূমিধসে বহু হতাহত

পরবর্তী

মানবতাবিরোধী অপরাধ: উজের-নেছারের ফাঁসি, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

পরবর্তী
International Crimes Tribunal entrance with staircase and sign in Bengali and English. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবতাবিরোধী অপরাধ: উজের-নেছারের ফাঁসি, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাংকগুলোর স্বল্পমেয়াদী তহবিলের তথ্য জানাতে হবে: বাংলাদেশ ব্যাংক

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT