চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংকগুলোর স্বল্পমেয়াদী তহবিলের তথ্য জানাতে হবে: বাংলাদেশ ব্যাংক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২০ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০১৮
অর্থনীতি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এখন থেকে দেশের ব্যাংকগুলোর স্বল্পমেয়াদী তহবিল তদারকি করবে বাংলাদেশ ব্যাংক। প্রতি ১৫ দিন পরপর ব্যাংকগুলোর ‘হোলসেল বরোয়িং’ তথা স্বল্প মেয়াদী তহবিলের তথ্য জানাতে হবে কেন্দ্রীয় ব্যাংককে। এছাড়া এখন থেকে ‘কমিটমেন্ট’ বা নন-ফান্ডেড দায়ের বিষয়েও প্রতি মাসের তথ্য পাঠাতে হবে বাংলাদেশ ব্যাংকে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করে তা ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

সাধারণত ব্যাংকগুলো নগদ তহবিলের প্রয়োজনে কলমানি মার্কেট (আন্তব্যাংক ধার ব্যবস্থা) বা অন্য কোন ব্যাংক থেকে স্বল্পমেয়াদে অর্থ ধার নেয়। এটি ধারগ্রহণকারী ব্যাংকের জন্য এক ধরণের দায়-দেনা।

Banglabid

এছাড়া আমদানি-রপ্তানী কার্যক্রমে ঋণপত্র (এলসি) বা বিলের বিপরীতে স্বীকৃতি (কমিটমেন্ট) দিয়ে থাকে ব্যাংক। ওই স্বীকৃতি দেওয়া বিল অন্য ব্যাংকে বন্ধক রেখে গ্রাহক ঋণ নিতে পারেন। এটিও স্বীকৃতিদাতা ব্যাংকের জন্য এক ধরনের দায়। তবে এটির সঙ্গে সরাসরি যেহেতু টাকা দিতে হয় না এজন্য এটি নন-ফান্ডেড দায়। কোন কারণে গ্রাহক অর্থ ফেরত না দিলে স্বীকৃতিদাতা ব্যাংকই ওই অর্থ ফেরত দিতে বাধ্য থাকে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বল্পমেয়াদি তহবিলের ওপর ব্যাংকের নির্ভরশীলতা কমানো এবং স্থিতিপত্র বহির্ভুত আনুষঙ্গিক দায় ও প্রতিশ্রুত তথা নন-ফান্ডেড ঋণের সর্বোচ্চ সীমার বিষয়ে একটি নীতিমালা রয়েছে। ২০১৬ সালে জারি করা দায়-সম্পদ ব্যবস্পাপনা (এএমএল) শীর্ষক ওই নীতিমালায় ‘হোলসেল বোরোয়িং’ এবং ‘কমিটমেন্ট’ সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। এখন এ বিষয়ে কার্যকর তদারকি করার লক্ষ্যে ব্যাংকগুলোকে সব তথ্য দিতে হবে বাংলাদেশ ব্যাংককে।

নির্দেশনা অনুযায়ী, হোলসেল বরোয়িং বিষয়ে প্রতি মাসের ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত প্রথম ১৫ দিনের রিপোর্ট পাঠাতে হবে। আর ১৬ থেকে ৩০ তারিখের জন্য দ্বিতীয় রিপোর্ট পাঠাতে হবে। প্রতিবারই ১৫ দিন শেষ হওয়ার তিন দিনের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে রিপোর্ট পাঠাতে হবে।

Reneta

আর কমিটমেন্ট বিষয়ে প্রতি মাসে একবার তথ্য দিতে হবে। এক্ষেত্রে মাস হওয়ার ৫ দিনের মধ্যে তথ্য পাঠাতে বলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ব্যাংকব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মানবতাবিরোধী অপরাধ: উজের-নেছারের ফাঁসি, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

পরবর্তী

‘রিয়াল সুন্দর ফুটবলে আগ্রহী না’

পরবর্তী

‘রিয়াল সুন্দর ফুটবলে আগ্রহী না’

চ্যানেল আই অনলাইন- অ্যাঞ্জেলিনা জোলি-ব্র্যাড পিট

অ্যাঞ্জেলিনা জোলির উপর চটেছেন ব্র্যাড পিট

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT