চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মরিনহোর ‘ব্লাড মানি’ নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে তোলপাড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ১৫, মার্চ ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

জোড়া ধাক্কায় হোসে মরিনহো। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয় তার দল ম্যানচেস্টার ইউনাইটেড। আর বুধবার ব্রিটিশ পার্লামেন্টে তাকে নিয়ে শোরগোল। দাবি, রাশিয়ার ‘ব্লাড মানি’ ত্যাগ করতে হবে ‘স্পেশাল ওয়ান’কে।

ক্রেমলিনের বিখ্যাত টেলিভিশন চ্যানেল ‘আর টি’র সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মরিনহো। বিশ্বকাপের বিশেষজ্ঞ হিসেবে। তার চুক্তির পরিমাণও রেকর্ড। ১০.৭ লাখ পাউন্ড। এই চ্যানেলে কাজ করা দুই সাবেক ফুটবলার স্ট্যান কলিমোর ও স্কিমিচেলের পাওয়া অর্থের চেয়ে যা পাঁচগুণ।

বর্তমানে রাশিয়ার সঙ্গে ব্রিটেনের রাজনৈতিক সম্পর্ক মারাত্মক খারাপ। রাশিয়ার ২৩ জন কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরেসা মে। রাশিয়ার নির্দিষ্ট করে দেয়া সময়সীমার মধ্যে সাবেক রুশ গুপ্তচর ও তার মেয়েকে নার্ভ এজেন্ট দিয়ে হত্যাচেষ্টার ঘটনার কোন ব্যাখ্যা না দেয়ায়, যুক্তরাজ্য এ সিদ্ধান্ত নেয়।

রাশিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কারণেই মরিনহোকে একটি রুশ টিভির কাজ ছাড়তে বলছেন ব্রিটিশ রাজনীতিকরা। তারা চান না কোন ইংলিশ ক্লাবের কোচ এই মুহূর্তে রাশিয়ায় কাজ করুক।

এমপি ক্রিস ব্রাইটেন পার্লামেন্টে বলেন, ‘যে দেশের অর্থে রক্তের দাগ আছে, সেই অর্থ মরিনহো নেবেন তা হতে পারে না। এটা নিতে দেয়া হবে না। এটাকে আটকাতেই হবে।’

মরিনহোর ‘ব্লাড মানি’ নিয়ে তোলপাড়ের মধ্য ক্রিসের সমর্থনে অনেকেই কথা বলেন। তবে রুশ টিভির পক্ষ থেকে কোন রকম মন্তব্য করা হয়নি। এ নিয়ে মুখ খোলেননি স্বয়ং মরিনহোও।

আর টি একটু বিতর্কিত চ্যানেল হিসেবেই পরিচিত। ইংল্যান্ডের সঙ্গে স্কটল্যান্ডের ঝামেলার সময় এক স্কটিশ রাজনীতিককে সঞ্চালকের কাজ দিয়েছিল চ্যানেলটি। তখনও ব্রিটেন অনেক সরব হয়েছিল। কিন্তু ওই সঞ্চালকের কাজ আটকানো যায়নি। মরিনহোর বিষয়টি নিয়েও তারা মাথা ঘামাতে চায় না।

বিশ্বের অনেক গণমাধ্যম বিশ্লেষকদের মতে, আর টি চায়, মরিনহোকে নিয়ে বিতর্ক হোক। এতে তাদের টিআরপি আরো বাড়বে। আর মরিনহো নিজেও বেশ বিতর্কিত। বিশ্বকাপে তিনি ভুলভাল কিছু একটা বলবেনই। তাই বিশাল অঙ্কের অর্থে তাকে নেয়া হয়েছে।

ট্যাগ: মরিনহোলিড স্পোর্টস
শেয়ারTweetPin3
পূর্ববর্তী

প্রধানমন্ত্রী দফায় দফায় বৈঠক ও হতাহতদের বিষয়ে খোঁজ নিচ্ছেন: ওবায়দুল কাদের

পরবর্তী

‘র‍্যালির জন্য স্কুলের বাচ্চাদের যথেচ্ছ ব্যবহার বন্ধ করুন!’

পরবর্তী

'র‍্যালির জন্য স্কুলের বাচ্চাদের যথেচ্ছ ব্যবহার বন্ধ করুন!'

কানাডায় পাঠানো হলো বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাক বক্স

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা: বালেন্দ্র শাহকে ফোনে সহায়তার আশ্বাস মোদির

আগস্ট ২৬, ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যার কারণ কী?

আগস্ট ২৬, ২০২৬

যেভাবে ফিলাডেলফিয়া থেকে বাংলাদেশের ফুটবলে এলেন সুলিভান ব্রাদার্স

আগস্ট ২৬, ২০২৬

আলভারেজকে বার্সায় বিক্রির সম্ভাবনা ‘শূন্য শতাংশ’, কঠোর বার্তা অ্যাটলেটিকোর

আগস্ট ২৬, ২০২৬

প্রধানমন্ত্রী তার কাজের মধ্যদিয়ে ইসলামের আদর্শকে বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. মঈন খান

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT