ফুটবল

মরিনহোর বরখাস্তে পগবার মুখে ‘হাসি’

মরিনহোর বরখাস্তে পগবার মুখে ‘হাসি’

কোচ হোসে মরিনহোর সঙ্গে সম্পর্ক ভালো ছিল না পল পগবার। কোচের বিরাগভাজন হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের শেষ তিন ম্যাচে বেঞ্চে বসে কাটাতে হয় ফরাসি মিডফিল্ডারকে। আর মরিনহোর বরখাস্তের খবরের পর ‘হাসছেন’ পগবা। দেখিয়েছেন অদ্ভুত কাণ্ডও।

ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব মরিনহোকে বরখাস্ত করে বিবৃতি দেয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজের এক ছবি পোস্ট করেন পগবা। নিজের অদ্ভুত ভ্রুভঙ্গির ওই ছবির উপরে পগবা লিখেন ‘ক্যাপশন দাও। অবশ্য কিছুক্ষণ পরেই পোস্ট মুছে ফেলেন পগবা।

ম্যানচেস্টার ইউনাইটেডের খেলার ধরনে অখুশি ছিলেন পগবা, অ্যান্থনি মার্শিয়াল, হুয়ান মাতা, রোমেলু লুকাকু, অ্যালেক্সিস সানচেজের মতো তারকারা।
ইংলিশ মিডিয়া জানায়, তাদের সঙ্গে বেশ কয়েকবার বাকবিতণ্ডাও হয় কোচ মরিনহোর।

পর্তুগিজ কোচের মনোমালিন্য হয়েছে ক্লাবের ভাইস চেয়ারম্যান এড উডওয়ার্ডের সঙ্গেও। চলতি মৌসুমের শুরুতে টোবি অল্ডারভিরাল্ড, দিয়েগো গোদিন, কালিদু কুলিবালি, জেরোম বোয়াটেংয়ের মতো খেলোয়াড়কে মরিনহো দলে আনতে চাইলেও ভাইস চেয়ারম্যানের সঙ্গে বিরোধে জড়িয়ে তা সম্ভব হয়নি।

বিষয়:পল পগবা ম্যানচেস্টার ইউনাইটেড হোসে মরিনহো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…