আন্তর্জাতিক

মরক্কো উপকূলে নৌকা ডুবে শিশুসহ ৪৩ অভিবাসী নিহত

নৌকা ওড়ার জন্য প্রস্তুত, সমুদ্রে শান্ত জল ও আকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সমুদ্রে একটি নৌকা চলাচল করছে, অনেক মানুষ উপস্থিত, একটি পাখি উড়ছে আকাশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দক্ষিণ মরক্কোর তারফায়া উপকূলের নিকটে নৌকা উল্টে ৩ শিশুসহ ৪৩ অভিবাসন প্রত্যাশী নিহত হয়েছে। সোমবারের এ ঘটনায় ১০ জনকে জীবিত ও ২ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

ক্যামিনান্ডো ফ্রন্টেরাস নামে একটি স্প্যানিশ সংস্থার সূত্রে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এফএফপি।

রোববার নৌকা উল্টানোর পর অভিবাসীরা উদ্ধার সহায়তা চেয়ে ফোন করলে মরক্কোর কর্তৃপক্ষ তাদের উদ্ধার কাজে এগিয়ে আসে। যদিও তাদের খুঁজে পেতে বেশ সময় লেগে যায়।

অভিবাসীরা তারফায়া থেকে ১০০ কিলোমিটার দূরবর্তী স্পেনের ক্যানারি দ্বীপের অভিমুখে যাত্রা করেছিলেন। নর্থ আফ্রিকার এই দেশটি ইউরোপে প্রবেশের অন্যতম ট্রানজিট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

ক্যামিনান্ডো ফ্রন্টেরাস সংগঠনটি জানায়, ২০২০ সালের তুলনায় প্রায় দ্বিগুণ সংখ্যক অভিবাসন প্রত্যাশী স্পেনে আসার পথে মারা যায়। গত বছর ৪ হাজার মানুষ মারা গিয়েছিল বলে জানায় তারা।

বিষয়:অভিবাসন প্রত্যাশী মরক্কো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…