চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মরক্কোর সঙ্গে দ্বৈত কর পরিহার চুক্তি সাক্ষর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৫ অপরাহ্ন ০১, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

বাংলাদেশ ও মরক্কোর মধ্যে দ্বৈত কর পরিহার চুক্তি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত একটি প্রোটোকল সাক্ষর করা হয়েছে। বুধবার মরক্কোর রাজধানী রাবাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বিপাক্ষিক এক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বৌরিতা চুক্তিতে সাক্ষর করেন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়: ‘‘দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর ওই বৈঠকে দ্বিপক্ষীয় সকল বিষয়ে আলোচনায় অর্থনৈতিক, বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি এবং পর্যটন খাতের উন্নয়নে দু’দেশের মধ্যকার সহযোগিতা জোরদারে ঐকমত্য হয়।

সেসময় পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে সমর্থন ও সহযোগিতার জন্য মরক্কো সরকারকে ধন্যবাদ জানান। এতে উভয় পক্ষ নিয়মিত পররাষ্ট্র মন্ত্রণালয়কেন্দ্রিক বৈঠকের আয়োজন এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করে।

মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন ধরনের জমির উপযোগী সাশ্রয়ী ফসফেট সার উৎপাদনসহ বাংলাদেশে ফসফেট সার কারখানায় কারিগরি সহায়তা ও সহযোগিতার সম্ভাবনার বিষয়ে আলোচনা করেন।’’

এ সফরে বাংলাদেশ প্রতিনিধিদল ১৯২০ সাল থেকে আন্তর্জাতিক বাজারে ফসফেট সম্পর্কিত শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ওসিপি’র একটি গ্রুপ অফিস পরিদর্শন করেন। মরক্কো বিশ্বের ৭৫ শতাংশ ফসফেটের মজুদকারী এবং এর উৎপাদনে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে।

Reneta

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়: ‘‘বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মরক্কোর প্রধানমন্ত্রী ড. সাদ উদ্দিনী আল ওসমানীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা মরক্কোর বাদশাহ’র কাছে পৌঁছান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও প্রগতিশীল নেতৃত্বে বাংলাদশের আর্থ-সামাজিক সূচকে অনন্য অর্জনের প্রশংসা করেন মরক্কোর প্রধানমন্ত্রী। মরক্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন ও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দ্বিপাক্ষিক সম্পর্কবাংলাদেশমরক্কো
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বরগুনায় ৩৬ হাজার লিটার ভোজ্যতেল মজুত, ২ ব্যবসায়ীকে জরিমানা

এপ্রিল ১৯, ২০২৬

কেন্দ্রে গিয়ে পরীক্ষায় নকলের কাগজ খোঁজার দিন কি এখনও আছে?

এপ্রিল ১৯, ২০২৬

এলপিজির দাম নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার: সংসদে জ্বালানি মন্ত্রী

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রুমিন ফারহানার বক্তব্যের পরে কিছু এমপিদের অঙ্গভঙ্গি, জামায়াত আমিরের আপত্তি

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে কত দিনের অকটেন-ডিজেল মজুত, সংসদে প্রশ্ন রুমিন ফারহানার

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT