চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মমতার হুমকির প্রতিবাদে ৩০০ চিকিৎসকের পদত্যাগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৪ পূর্বাহ্ণ ১৫, জুন ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারত-চিকিৎসক ধর্মঘট-পদত্যাগ

ভারতের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আল্টিমেটামের প্রতিবাদে ধর্মঘটে অংশ নেয়া সরকারি হাসপাতালের ৩০০ চিকিৎসক পদত্যাগ করেছেন।

পদত্যাগের শুরু সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল দিয়ে। তারপর থেকেই রাজ্য জুড়ে সরকারি হাসপাতালের চিকিৎসকদের গণপদত্যাগ চলছে।

ধর্মঘটের উৎপত্তিস্থল নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতাল (এনআরএস), উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, আরজি কর মেডিক্যাল কলেজ, এসএসকেএম, ন্যাশনাল মেডিক্যাল কলেজের মতো অনেকগুলো সরকারি হাসপাতাল থেকেই চিকিৎসকদের পদত্যাগের খবর আসছে।

চাকরি ছেড়ে দেয়া এই প্রায় ৩শ’ চিকিৎসকের মধ্যে রয়েছেন কলকাতা, বর্ধমান, দার্জিলিং এবং উত্তর ২৪ পরগণাসহ কয়েকটি জেলার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিভাগীয় প্রধানরা। তারা মেডিক্যাল শিক্ষা বিভাগের রাজ্য পরিচালক বরাবর ইতোমধ্যে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন।

বৃহস্পতিবারই গুঞ্জন ছড়িয়েছিল, শুধু সাগর দত্ত মেডিক্যাল কলেজে নয়, গোটা রাজ্যেই গণ ইস্তফা দেয়ার প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসকদের একটা বড় অংশ।

ওই আশংকাকে সত্যি করে দিয়ে ওইদিনই পদত্যাগপত্র জমা দেন এনআরএসের অধ্যক্ষ এবং সুপার। শুক্রবার দুপুরে গণপদত্যাগের চিঠি স্বাস্থ্য ভবনে পাঠিয়ে দিয়েছেন চিকিৎসকরা।

Reneta

আন্দোলনরত চিকিৎসকদেরকে কাজে ফিরে যাওয়ার জন্য শুক্রবার দুপুর ২টা পর্যন্ত সময় বেঁধে দেয়া হলেও মুখ্যমন্ত্রীর এই আল্টিমেটাম মেনে নেননি কোনো চিকিৎসকই। উল্টো বরং ধর্মঘট তুলে নেয়ার জন্য ছয়-দফা দাবি জানিয়েছেন। এর মধ্যে রয়েছে মমতার নিঃশর্ত ক্ষমা প্রার্থনা।

মমতা ব্যানার্জি অবশ্য আগের মতোই আবারও এই আন্দোলনকে ‘বহিরাগত’দের অপচেষ্টা বলে চিহ্নিত করেছেন।ভারত-চিকিৎসক ধর্মঘট-পদত্যাগ

তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন আঙ্গুল তুলেছেন মমতার দিকে। বলেছেন, এমন পরিস্থিতি মমতার ‘মমতা’ দিয়েই সামলানো দরকার ছিল। তিনি অভিযোগ করেন, জুনিয়র ডাক্তারদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো মমতা সেই ডাক্তারদেরকেই আল্টিমেটাম দিয়েছেন। তাদেরকে হুমকি দিয়েছেন। আর এর ফলেই শুধু পশ্চিমবঙ্গ নয়, ক্ষেপে গিয়েছে পুরো ভারতের চিকিৎসকরা।

ইতোমধ্যে পশ্চিমবঙ্গের চিকিৎসকদের সঙ্গে সংহতি প্রকাশ করে ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি হাসপাতালের চিকিৎসকরা কর্মবিরতি ও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।

শুক্রবার থেকে ইন্ডিয়ান মেডিক্যাল এসোসিয়েশনের দেশজুড়ে ডাকা প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে সোমবার ভারতজুড়ে ধর্মঘটের ঘোষণাও দেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিকিৎসক ধর্মঘটপশ্চিমবঙ্গ-চিকিৎসক ধর্মঘটভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT