বিনোদন

মমতার ভাবনায় শর্টফিল্ম ‘ঝড় থেমে যাবে একদিন’

বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের ছবি, মমতার ভাবনায় শর্টফিল্মের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনজন বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি, যারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনার এই ভয়াবহতার মধ্যেই বিশ্বজুড়ে মরণব্যাধী এই ভাইরাসকে কেন্দ্র করে সিনেমা তৈরির হিড়িক লেগেছে নির্মাতাদের। কিন্তু শুটিং বন্ধ থাকায় কাজ শুরু করতে পারছেন না কেউ। তবে ভিন্ন ব্যাপার ঘটতে চলেছে পশ্চিম বঙ্গে!

কারণ, করোনার এই দুঃসময়েই নির্মিত হবে স্বল্পদৈর্ঘ্য চচ্চিত্রটি। শুটিং বন্ধ, তবে কীভাবে হবে এই ছবি? আসলে ঘরে বসেই নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে।

খ্যাতিমান বাঙালি চলচ্চিত্র নির্মাতা অরিন্দম শীলের পরিচালনায় করোনা ভাইরাস নিয়ে নির্মিত হতে যাচ্ছে এটি। স্বল্পদৈর্ঘ্য সিনেমাটির নাম ‘ঝড় থেমে যাবে একদিন’। আর এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির মূল ভাবনা এসেছে পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কাছ থেকে!

এই চলচ্চিত্রটিতে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়, আবির চট্টোপাধ‍্যায়, পরান বন্দ‍্যোপাধ‍্যায়, পরমব্রত চট্টোপাধ‍্যায়, নুসরাত জাহান, মিমি চক্রবর্তী ও সুভশ্রী গাঙ্গুলী।

ছবিটি নির্মাণের বিষয়ে অরিন্দম শীল টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, মূলত করোনার এই সংকটময় পরিস্থিতি নিয়েই নির্মিত হবে ছবিটি। যেখানে দেখানো হবে একে অপরের পাশে দাঁড়িয়ে কীভাবে এই সংকটময় পরিস্থিতির মোকাবেলা করছেন।

ছবিটি থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই যাবে টেকনিশিয়ানদের তহবিলে। লকডাউন থাকায় সাময়িক ভাবে যারা কাজ হারিয়েছেন তাদের জন্যই এই বিশেষ উদ্যোগ।

বিষয়:আবির চট্টোপাধ্যায় টলিউড নুসরাত জাহান পরমব্রত চট্টোপাধ্যায় পরান বন্দ‍্যোপাধ‍্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…