আন্তর্জাতিক

মন্দা থেকে এশিয়া প্যাসিফিক অঞ্চলের উত্তরণ ঘটছে: আইএমএফ

Bangladeshi man shopping at a local market with plastic barriers for safety. Channel i News - চ্যানেল আই নিউজ

A man shopping at a local market in Bangladesh, surrounded by plastic barriers, wearing a mask for health safety. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের কারণে সৃষ্ট মন্দা থেকে উত্তরণ ঘটছে এশিয়া প্যাসিফিক অঞ্চলের। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

তবে, চলতি বছরের জন্য কোনও সুখবর নেই সংস্থাটির সবশেষ পূর্বাভাসে। বরং রয়েছে উদ্বেগের খবর। এই অঞ্চলের জন্য অর্থনীতির প্রবৃদ্ধির পূর্বাভাস পরিবর্তন করে চলতি বছরের জন্য আবার নির্ধারণ করেছে এই দাতা সংস্থাটি।

আইএমএফ আগে বলেছিল, নেতিবাচক আশঙ্কার কবলে থাকা এই অঞ্চলের প্রবৃদ্ধি কমবে ১ দশমিক ৬ শতাংশ। তাদের হালনাগাদ পূর্বাভাসে বলা হয়েছে প্রবৃদ্ধি আরও কমবে। চলতি বছর এই অঞ্চলের প্রবৃদ্ধি কমবে ২ দশমিক ২ শতাংশ (নেতিবাচক প্রবৃদ্ধি)।

অন্যদিকে আশার ঝলকও দেখতে পাচ্ছে আইএমএফ। সংস্থাটি বলছে, আগামী বছর এই অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৭ শতাংশ। আর আগামী বছর থেকে এশিয়া প্যাসিফিক অঞ্চলের ঘুরে দাঁড়ানো অর্থনীতিকে টেনে নিতে সবচেয়ে বড় ভূমিকা রাখবে চীন। কারণ, চীনই ভাইরাসজনিত মন্দা থেকে ক্রমাগত পুনরুদ্ধারের পথে রয়েছে।

তবে সংস্থাটির আশঙ্কা, সহসাই বিলীন হচ্ছে না এখনও দিগন্তে জমে থাকা অনেক কালো মেঘ। কারণ ভারত, ফিলিপিন্স এবং মালয়েশিয়াসহ এই অঞ্চলের অনেক দেশ কোভিড-১৯ সংক্রমণের বিরুদ্ধে প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে।

বিষয়:আইএমএফ এশিয়া প্যাসিফিক মন্দা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…