চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্ত্রী-সচিব-ম্যাজিস্ট্রেটের নকল সিলসহ গ্রেপ্তার ৭

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০১৮
অপরাধ
A A

রাজধানীর যাত্রাবাড়ী থেকে পুলিশ ক্লিয়ারেন্স ও বিভিন্ন মন্ত্রণালয়ের বিপুল পরিমান নকল সিলসহ  জালিয়াতি চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি দল।

গ্রেপ্তারকৃতরা হলো মো. সবুজ হোসেন, মো. মোস্তফা কামাল, মো. সুমন হোসাইন, মো. জাকির হোসাইন, আব্দুর রহিম, আনোয়ার হোসেন নান্নু ও মো. রুবেল মিয়া।

ডিএমপি’র সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোদ্দাসের হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, আসামিদের হেফাজত থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ৯৩টি, ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন কোর্টের ৭টি, বিভিন্ন জেলার এসপি-ডিএসবির ৮৪টি ও শিক্ষা, স্বাস্থ্য, প্রাণিসম্পদ কর্মকর্তাদের ৪২টি সিল উদ্ধার করা হয়।

এছাড়াও বিভিন্ন থানার ওসির ৪৫২টি, বিভিন্ন থানার ৪৪৩টি গোল সিল, জাল পুলিশ ক্লিয়ারেন্স (পূরণ করা এবং খালি) ৯ হাজার ৫৪০টি, বিভিন্ন জেলার ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, কোম্পানি প্রোপাইটার, কাজীর, চেম্বার অফ কমার্স ও বিভিন্ন সার্জনসহ অন্যান্য ৫৭টি, সৌদি ভিসা, থানার ওসির ৬০টি গোল সিল, স্বরাস্ট্র মন্ত্রণালয় ও নোটারি পাবলিকের ২টি এ্যাম্বুস সিল এবং একটি কম্পিউটার উদ্ধার করা হয়।

তিনি জানান, জালিয়াতি চক্রের সদস্যরা কম্পিউটারের মাধ্যমে সিলগুলো ব্যবহার করে জাল সার্টিফিকেট তৈরি করে জনগণকে প্রতারিত করে অর্থ আদায় করতো।

Reneta

এ বিষয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা। 

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT