বাংলাদেশ

মন্ত্রিসভায় বিপিসি আইনের চূড়ান্ত অনুমোদন

মন্ত্রিসভায় বিপিসি আইনের চূড়ান্ত অনুমোদন

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) আইন-২০১৫’র খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে চারদেশের মধ্যে যাত্রী চলাচল ছাড়াও ব্যক্তিগত ও পণ্যবাহী যানবাহন চলাচলের নীতিমালা বিষয়ে চুক্তিতে অনুসমর্থনের প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান সংশোধন আইনের খসড়ায়ও নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এছাড়া বৈঠকে সরকারের বিভিন্ন প্রকল্প ও উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। মন্ত্রিসভার সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব ও উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…