বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আইন ২০১৫ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সরকারী প্রতিষ্ঠানগুলোর নিজেদের মধ্যে মামলা পরিহারের লক্ষ্যে যথাযথ কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।
সরকারের বিভিন্ন প্রকল্প এবং উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে।
বৈঠকে মন্ত্রিসভার সদস্য ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







