বাংলাদেশ

মন্ত্রিপাড়ার নিরাপত্তায় বিশেষ সতর্কতা

মন্ত্রিপাড়ার নিরাপত্তায় বিশেষ সতর্কতা

রাজধানীর নিরাপত্তা ব্যবস্থায় নজরদারি বাড়িয়েছে পুলিশ। সবধরনের যানবাহনকে বিভিন্ন
পয়েন্টে তল্লাশির মধ্য দিয়ে যেতে হচ্ছে। এরমধ্যে মন্ত্রিপাড়ার নিরাপত্তার জন্য নেয়া হয়েছে বিশেষ সতর্কতা।

গুলশান ট্র্যাজেডির পর রাজধানীর নিরাপত্তায় সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নিয়মিত টহল পয়েন্টে বাড়তি সতর্ক অবস্থা জারি করা হয়েছে। রাত ১০টার পর থেকে রাজধানীর অনেক সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

মন্ত্রিপাড়ার পাশাপাশি জাজেস কমপ্লেক্স, ডিবি অফিসসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাসা-বাড়ির আশেপাশে নাশকতা এড়াতে তৎপর রয়েছে পুলিশ। তল্লাশি করা হচ্ছে সন্দেহ হওয়া ব্যক্তিদের। মন্ত্রিপাড়ার নিরাপত্তায় বিশেষ সতর্কতা

রমনা থানার এএসআই মো: আসাদুজ্জামান বলেন, বরাবরই এখানে আমাদের টিম থাকে। বর্তমান প্রেক্ষাপটের জন্য এখন বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে।

নাশকতা ঠেকাতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।

বিষয়:গুলশান শোলাকিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…