চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্ত্রণালয় সরাসরি যেকোনো ব্যাংকের তথ্য চাইতে পারবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০১৮
অর্থনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

এখন থেকে কোনো মন্ত্রণালয় সরাসরি যেকোনো বেসরকারি ব্যাংকের তথ্য চাইতে পারবে। ব্যাংকগুলোও তথ্য দিতে বাধ্য থাকবে। ফলে বেসরকারি ব্যাংকের তথ্যের জন্য আর কেন্দ্রীয় ব্যাংকের দারস্থ হতে হবে না মন্ত্রণালয়কে।

বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ’ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নির্দেশনাটি সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

Banglabid

সংশ্লিষ্টরা জানান, কোনো মন্ত্রণালয় সরাসরি তথ্য চাইলে বেসরকারি ব্যাংকগুলোকে তা দিতে হবে। এতদিন শুধু রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে তা জানার সুযোগ ছিল। বেসরকারি ব্যাংকের কোনো তথ্যের জন্য কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হতে হত। তথ্য অধিকার আইন অনুযায়ী সম্প্রতি এক সরকারি গেজেটের ফলে মন্ত্রণালয়গুলো এ অধিকার পেল। তবে গোপনীয় নয়, এমন তথ্যই দিতে পারবে ব্যাংকগুলো।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, সুনির্দিষ্ট কোনো গ্রাহকের তথ্য মন্ত্রণালয় চাইলে কোনো ব্যাংক অবশ্য দিতে পারবে না। এক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইনের নিয়ম অনুসরণ করতে হবে। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী গ্রাহকের সুনির্দিষ্ট তথ্য চাইতে পারে শুধু বাংলাদেশ ব্যাংক, আদালত, এনবিআর ও দুদক।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, চলতি বছরের ২ অক্টোবর তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে। ১৯ অক্টোবর প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে।

Reneta

গেজেটে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১, আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এবং কোম্পানি আইন, ১৯৯৪ এর আলোকে বেসরকারি ব্যাংকসমূহ তথ্য অধিকার আইন, ২০০৯ এর ২ (খ) (ই) দফা মোতাবেক ‘কর্তৃপক্ষ’ হিসাবে বিবেচিত, সেহেতু তথ্য অধিকার আইন, ২০০৯ এর ২ (খ) (ঞ) দফায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার বেসরকারি ব্যাংকগুলোকে এর দ্বারা কর্তৃপক্ষ হিসেবে নির্ধারণ করল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ব্যাংকব্যাংকসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তৈমুরের আদলে বাজারে পুতুল, হতাশ সাইফ-কারিনা

পরবর্তী

কৃষকদের ঋণ মুক্ত করলেন অমিতাভ

পরবর্তী

কৃষকদের ঋণ মুক্ত করলেন অমিতাভ

বিএনপি ছাড়া কোন কথা নেই? কাদেরের প্রশ্ন

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT