চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্ত্রণালয়ের দফতর সমূহের শূন্য পদ দ্রুত পূরণ হবে: সৈয়দ আশরাফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৬ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

জন প্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং আওতাধীন দফতরসমূহের শূন্য পদ দ্রুত পূরণের লক্ষ্যে উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য মো. গোলাম রাব্বানীর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে বলেন, শূন্য পদ পূরণে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে ইতোমধ্যে সব মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ জানিয়ে পত্র দেয়া হয়েছে।

মন্ত্রী জানান, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং আওতাধীন দফতরসমূহে বর্তমানে ৩ লাখ ৫৯ হাজার ২৬১ পদ শূন্য রয়েছে। শূন্য পদসমূহের মধ্যে প্রথম শ্রেণির ৪৮ হাজার ২৪৬, দ্বিতীয় শ্রেণির ৫৪ হাজার ২৯৪, তৃতীয় শ্রেণির ১ লাখ ৮২ হাজার ৭৩৭ এবং চতুর্থ শ্রেণির ৭৩ হাজার ৯৮৪টি পদ রয়েছে।

তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এবং এর অধীন সংস্থাসমূহের চাহিদার পরিপ্রেক্ষিতে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে ৯ম ও ১০ থেকে ১২ গ্রেডের (১ম ও দ্বিতীয় শ্রেণি) শূন্য পদে জনবল নিয়োগ করা হয়ে থাকে। ১৩ থেকে ২০ গ্রেডের (৩য় ও ৪র্থ শ্রেণি) পদে স্ব স্ব মন্ত্রণালয়, বিভাগ, দফতর ও সংস্থার নিয়োগ বিধি অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দফতর ও সংস্থা জনবল নিয়োগ করে থাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৈয়দ আশরাফুল ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য কর্মসূচিতে পুষ্টির মান বাড়াতে হবে: ঢাকার গোলটেবিল বৈঠকে বক্তারা

প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য কর্মসূচিতে পুষ্টির মান বাড়াতে হবে: ঢাকার গোলটেবিল বৈঠকে বক্তারা

জুলাই ১২, ২০২৬

কিংবদন্তী সংগীতশিল্পী ফেরদৌসী রহমানকে লেডিস ক্লাবের সংবর্ধনা

জুলাই ১২, ২০২৬

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ হলেন সামানজার সাঈদ

জুলাই ১২, ২০২৬

এক নজরে সেমির প্রতিপক্ষ, খেলা কবে কখন

জুলাই ১২, ২০২৬

বিশ্বকাপের ম্যাচ বিশ্লেষণে স্টুডিওতে আছেন আব্দুল গাফফার

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT