চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মনোহরদীকে করোনামুক্ত রাখার প্রত্যয় উপজেলা প্রশাসনের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০২০
জনপদ, নরসিংদী
A A

নরসিংদীর মনোরহরদী উপজেলাকে মহামারী করোনামুক্ত রাখার প্রত্যয় নিয়ে রাত-দিন কাজ করে যাচ্ছেন নির্বাহী কর্মকর্তা ও এসি ল্যান্ডের নেতৃত্বে সরকারি টিম। ডাক্তার, পুলিশ-সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে করোনা সংক্রমণ ঠেকাতে প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছেন তারা।

এই উপজেলায় আজ অবধি করোনা আক্রান্ত কাউকে পাওয়া না গেলেও প্রবাসী ৯৯ জনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। তাদেরকে কঠোরভাবে নিয়ম মানতে বাধ্য করছে উপজেলা প্রশাসন।

প্রশাসন জানায়, করোনা প্রতিরোধে সারাদেশে জাতীয়ভাবে গঠিত জেলা ও উপজেলা কমিটির মতো মনোরহরদীতেও গঠিত হয় করোনা প্রতিরোধ কমিটি। খোলা হয়েছে হেল্পলাইন। করোনা বিষয়ে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, হোম-কোয়ারেন্টাইন নিশ্চিত করা, বাজারে নিত্যপণ্যে দাম নিয়ন্ত্রণ প্রভৃতি কাজে ছুটে বেড়াচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমু এবং সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হাসানের নেতৃত্বে একটি টিম।

সকাল ৮টা থেকে রাত ১১টা অবধি তারা কাজ করে চলেছেন।

মনোহরদী প্রশাসন জানায়, এখন পর্যন্ত  সরকারিভাবে এ উপজেলার ১৬০০ পরিবারের মাঝে সাহায্য দেওয়া হয়েছে।আরও ১৬০০ পরিবারের মাঝে চলতি সপ্তাহেই বিতরণ করা হবে। তালিকা প্রস্তুত করা হচ্ছে।  দুস্থ-অসহায় কোনো মানুষ যেন বাদ না পড়ে সেটি সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানালেন উপজেলা নির্বাহী অফিসার শাফিয়া আক্তার শিমু।

Reneta

তিনি বলেন, নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এর সদয় নির্দেশনা ও পরামর্শক্রমে আমরা কাজ করে যাচ্ছি। মহামারী করোনা ঠেকাতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অন্যান্য সকলের সার্বিক সহোযোগিতা পাচ্ছি। বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশের সহোযোগিতায় নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বাজার মনিটরিং ও হোম কোয়ারেন্টাইন মনিটরিং করে  যাচ্ছি। আমার বিশ্বাস, নিষ্ঠার সঙ্গে চেষ্টা চালিয়ে গেলে এই মহামারী থেকে উপজেলাকে মুক্ত রাখতে পারবো।

কিছুদিন আগে উপজেলায় নিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান বলেন, এই দূর্যোগকালীন সময়ে অন্য সময়ের চেয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত ও উদ্বিগ্ন থাকে সবাই। এক্ষেত্রে আমাদের ডিসি স্যার এর দিকনির্দেশনা সুস্পষ্ট ‘আমরা যুদ্ধে নেমেছি, জয়ী হতে হবে‘।

তিনি বলেন, এখানে সাধারণ মানুষের রুটিরুজির বিষয় জড়িত। দামবৃদ্ধি পেলে সকলের জীবনমানে প্রভাব পড়বে। বাইরে বের হলে রোগের প্রাদুর্ভাব বাড়বে-তাই সার্বিক দিক বিবেচনায় রেখে আমাদের দায়িত্ব পালন করে যেতে হচ্ছে।  ইনশাল্লাহ, এই দু:সময় আমরা কাটিয়ে উঠতে সক্ষম হবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসনরসিংদী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: তারপরও ডাক্তারই শেষ ভরসা

পরবর্তী

অর্থনীতির লাইফ সাপোর্ট কার অগ্রাধিকার?

পরবর্তী
অর্থনীতি

অর্থনীতির লাইফ সাপোর্ট কার অগ্রাধিকার?

ঘরবন্দি সময়ে সিনেমা: কুসুম শিকদারের প্রিয় পাঁচ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ মানেই ‘দ্যা গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’

জুলাই ১৯, ২০২৬
জিয়ান্নি ইনফান্তিনো

ফুটবল না খেলেও বিশ্ব ফুটবলের সবচেয়ে ‘আলোচিত ও ক্ষমতাধর’ মানুষ

জুলাই ১৯, ২০২৬

ফাইনাল মহারণ: মেসির ‘ওয়ান লাস্ট ডান্স’ নাকি ইয়ামালদের ‘নবজাগরণ’

জুলাই ১৯, ২০২৬

শিক্ষার্থীদের মাঝে ‘দুর্বার উন্নয়ন সংস্থা’র স্কুল ব্যাগ বিতরণ

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT