সদ্য মুক্তি পেয়েছে অনুরাগ কাশ্যপের পরিচালনায় অভিষেক বচ্চন অভিনিত ছবি ‘মনমর্জিয়া’র ট্রেলার। দীর্ঘ ২ বছর পর ‘মনমর্জিয়া’ নিয়ে আবারো পর্দায় আসলেন অভিষেক বচ্চন। ছবিটিতে অভিষেক বচ্চন ছাড়াও আরো অভিনয় করেছেন বিকি কৌশল ও তাপসী পান্নু।
ছবিটি মূলত ত্রিভুজ প্রেমকে কেন্দ্র করে। মনমর্জি মাফিক সম্পর্ক আর সে সব সম্পর্কের ভাঙা গড়ার খেলা। আর সেই জটিলতা নিয়েই ‘মনমর্জিয়া’র গল্প বুনেছেন পরিচালক অনুরাগ কাশ্যপ।
‘সেক্রেড গেমস’র বিপুল সাফল্যের পর অনুরাগ আবার হাজির হয়েছে ‘মনমর্জিয়া’ ছবি নিয়ে।
ছবিটির ট্রেলারে দেখা যায়, রুমির(তাপসী পান্নু) প্রেমে হাবুডাবু খাচ্ছেন ভিকি (ভিকি কৌশল)। এদিকে বিয়ের প্রসঙ্গ উঠলেই কেমন করতে থাকেন ভিকি। এরকম এক অবস্থাতেই রুমির সিদ্ধান্ত, দেখেশুনে পরিবারের পছন্দের কাউকে সে বিয়ে করবে। এই পরিস্থিতিতেই রবি (অভিষেক বচ্চন) এসে হাজির হয়। আর ঠিক তখনই শুরু হয় ত্রিকেণ প্রেমের জটিলতা।
ইতিমধ্যেই ছবিটির ট্রেলার নিয়ে বেশ উচ্ছসিত ও আশাবাদী ছবি সংশ্লিষ্ট সকলে।
আনন্দ এল রাই এবং ফ্যান্টম ফিল্মস এর প্রযোজনার ‘মনমর্জিয়া’ ছবিটি আগামী ১৪ সেপ্টেম্বর মুক্তি পাবে।









