চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যরাতে ভারতীয় উপকূলে আঘাত হানতে পারে ‘নিভার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘নিভার’ আজ বুধবার মধ্যরাতে ভারতীয় উপকূলে আঘাত হানতে পারে। এখন পর্যন্ত পর্যন্ত পূর্বাভাস মতে, ভারতে তামিলনাড়ুর মামাল্লাপুরম এবং পুদুচেরির কারাইকলের মাঝামাঝি আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি।

এনডিটিভি জানিয়েছে: ‘নিভার’র প্রভাবে অতিভারী বৃষ্টি হতে পারে এবং ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা ১৪৫ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

উইন্ডি ডটকমের আবহাওয়া চিত্রে দেখা যায়, ঘূর্ণিঝড় ‘নিভার’র প্রভাব পড়তে শুরু করেছে তামিলনাড়ু উপকূলে। সেখানে বৃষ্টিপাত শুরু হয়েছে। বাতাসের গতিবেগ বাড়ার সঙ্গে সঙ্গে সৈকতে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে।

ইতিমধ্যে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে এমন সম্ভব্য পুদুচেরিতে স্থানীয় সময় বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। জরুরি পণ্য ও সেবা নয় এমন দোকান ও প্রতিষ্ঠান বন্ধ রাখছে স্থানীয় প্রশাসন।

পাশাপাশি, বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে তামিলনাড়ু। আন্তঃজেলা বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় উপদ্রুত এলাকায় উদ্ধার কাজ চালানোর জন্য ইতোমধ্যে এনডিআরএফ’র ১ হাজার ২০০ সদস্য মোতায়েন করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘূর্ণিঝড়নিভার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিতালী মুখার্জীর গান করবেন ফারজানা আলী মিমি

পরবর্তী

নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাস মারা গেছেন

পরবর্তী

নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাস মারা গেছেন

১৪ দিনের কোয়ারেন্টাইন সময় কমানোর কথা ভাবছে সিডিসি

সর্বশেষ

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT