চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মতিন নিজেই সমকামী ছিলেন!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৫ অপরাহ্ণ ১৪, জুন ২০১৬
আন্তর্জাতিক
A A

সমকামীদের নাইট ক্লাবে হামলা চালিয়ে ৫০ জনকে হত্যাকারী মতিনকে এক শ্রেণীর
বিদ্বেষী মানুষ এবং আইএস সমর্থকরা তাকে সাধুবাদ জানালেও সেই মতিন নিজেই
একজন সমকামী ছিলেন বলে সন্দেহ করতেন তার সাবেক স্ত্রী।

ব্রাজিলের একটি
টেলিভিশন সাক্ষাতকারে এমন তথ্য ফাঁস করে যেনো বোমা ফাটালেন ওমর মতিনের
সাবেক স্ত্রী সিতোরা ইউসুফি।

তার ভাষ্যমতে, মতিনের এই সমকামী চরিত্রের কথা তার বাবাও জানতেন। একবার তার সামনেই বাবা ছেলেকে ‘সমকামী’ বলে ভর্ৎসনা করেছিলেন বলে দাবি করেন তিনি।

Banglabid

ব্রাজিলের এসবিটি টিভিতে দেওয়া ইউসুফির সাক্ষাৎকার উদ্ধৃত করে নিউইয়র্ক পোস্ট লিখেছে, তার এই সন্দেহের কথা নাকি মিডিয়াকে না জানানোর পরামর্শ দিয়েছিলো মার্কিন তদন্ত সংস্থা এফবিআই!

মতিনের সমকামীতা নিয়ে বন্ধুরা:
ওমর মতিনের সাবেক এক সহপাঠীকে উদ্ধৃত করে ফ্লোরিডার পাম বিচ পোস্ট লিখছে, ২০০৬ সালে ইন্ডিয়ান রিভার কমিউনিটি কলেজে পড়ার সময় প্রায়ই তারা এক সঙ্গে সমকামী বারগুলোতে যেতেন।

ওই সহপাঠী বলেন, মতিন তাকে একদিন ‘প্রেমের’ প্রস্তাবও দিয়েছিল! সহপাঠীদের সন্দেহ ছিল ভেতরে ভেতরে মতিন একজন সমকামী।

Reneta

‘পালস’ নামে অরল্যান্ডোর যে সমকামী নাইট ক্লাবটি হামলার শিকার হয়েছে সেখানে নিয়মিত গান পরিবেশনকারী একজন গায়ক স্থানীয় একটি পত্রিকাকে বলেছেন, ওমর মতিন বছর তিনেক ধরে ওই ক্লাবে যেতো।

ক্রিস ক্যালেন নামে ওই গায়কের স্বামী জানান, তিনি একদিন দেখেছেন মাতলামির কারণে রক্ষীরা ওমর মতিনকে ক্লাব থেকে বের করে দিচ্ছে।

ওই নাইট ক্লাবের আরো অন্তত চারজন বহুবার মতিনকে সেখানে দেখেছেন বলে জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি এমএসএনবিসি টিভিকে জানান, কযয়েকটি সমকামী ডেটিং অ্যাপ ব্যবহার করতেন ওমর মতিন।

ওই ব্যক্তি অারও বলেন, তার দুই বন্ধুকে প্রেমের প্রস্তাব পাঠিয়েছিলো মতিন!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসনাইট ক্লাবে হামলাবন্দুকধারীসমকামী হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রানা প্লাজা: রানার বিরুদ্ধে আরেক মামলায় চার্জ গঠন

পরবর্তী

খালেদা জিয়ার মনুষ্যত্ব নেই: প্রধানমন্ত্রী

পরবর্তী

খালেদা জিয়ার মনুষ্যত্ব নেই: প্রধানমন্ত্রী

বরখাস্ত হলেন দুঙ্গা

সর্বশেষ

গ্যাস-সংকটের মধ্যে সুখবর, আবার চালু এক্সিলারেটের টার্মিনাল

আগস্ট ২২, ২০২৬

প্রধানমন্ত্রীর হাত ধরে দেশের রাজনীতিতে গুনগত পরিবর্তন শুরু হয়েছে মন্তব্য

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশি শরণার্থীদের ৬ মাসে ভারতের নাগরিকত্ব, কী বললেন অমিত শাহ?

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

রোববার জশনে জুলুছ, ঢাকার যে পথগুলোতে হবে শোভাযাত্রা

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সংকটে জ্বালানি বিল বেড়েছে ৪-৫ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT