চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মতিঝিলে প্রতিপক্ষের গুলিতে আহত যুবলীগ কর্মীর মৃত্যু

রাজীব দাস রাজীব দাস
৮:৪৮ পূর্বাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

রাজধানীর মতিঝিল এজিবি কলোনী এলাকায় শুক্রবার রাতে প্রতিপক্ষের গুলিতে আহত যুবলীগ কর্মী রিজভী হাসান বাবু মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে একটি বেসরকারী হাসপাতালে মারা যান তিনি।

ওই ঘটনায় আহত আরেক কর্মী আহসানুল হক ইমনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে খুঁজে বের করা হবে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মতিঝিল এজিবি কলোনীর ভেতরে আইডিয়াল ক্লাবের সামনে আড্ডা দিচ্ছিলেন ১৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য বাবু এবং আরো কয়েকজন। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ৪ থেকে ৫ জন দুষ্কৃতিকারী হঠাৎই বাবু ও ইমনকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

তাদেরকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে নেয়া হয়। সেখানে বাবুর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা তাকে স্কয়ার হাসপাতলে তারপর
নিয়ে যান অ্যাপোলো হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয়।

হাসপাতালে আসেন পুলিশের মতিঝিল জোনের উর্ধ্বতন কর্মকর্তারা। ডিএমপি’র মতিঝিল জোনের ডিসি আনোয়ার হোসেন জানান, কলোনীর একটি ক্লাবের সামনে বাবু ও ইমন গুলিবিদ্ধ হন। যারাই এ ঘটনার জন্য দায়ী তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

পুলিশ তদন্তের একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। বিস্তারিত তদন্তের পর কারা এর সঙ্গে জড়িত সে তথ্য জানানো সম্ভব হবে বলে জানান ডিসি।

ট্যাগ: যুবলীগ-নিহতহত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ঐক্য থাকলে এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়া সবই নির্মূল সম্ভব’

পরবর্তী

টেকনাফে ছাত্রলীগ নেতা অপহৃত

পরবর্তী

টেকনাফে ছাত্রলীগ নেতা অপহৃত

মানব মুক্তিতে শিক্ষা দিবস

সর্বশেষ

এশিয়া কাপের আগে চোটের হানা বাংলাদেশ দলে

আগস্ট ২৫, ২০২৬

কার্সের ঘটনায় ক্ষুব্ধ রুট, ‘বারবার বোকামি করছে সতীর্থরা’

আগস্ট ২৫, ২০২৬

মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

আগস্ট ২৫, ২০২৬

টানা তিন জয়ের পর বাংলাদেশের হোঁচট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কারখানা বন্ধের তথ্য নিয়ে বিভ্রান্তিতে দু:খ প্রকাশ সিপিডির

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT