বিনোদন

মডেল হওয়ার স্বপ্নে বিভোর ঈশানা!

মডেল হতে চান ঈশানা

মডেল হতে চান ঈশানা

বাবা-মায়ের আদরে মেয়ে ঈশানা খান। লক্ষ্মী মেয়ের মত ছোটবেলা থেকে পরিবার থেকে যা চেয়েছেন তাই পেয়েছেন। ঈশানা এখন প্রাপ্ত বয়স্ক। সেজন্য তিনি পেশা হিসেবে মডেলিংটাই বেছে নিতে চান। দেশের নামকরা মডেল হতে চান ঈশানা। তিনি মনে করেন, সেলেব্রেটি লাইফটা স্বপ্নের মত।

অর্থবিত্ত, যশ, তারকাখ্যাতি সবকিছুই তার পিছনে ছুটবে। মডেল হওয়ার জন্য ঈশানা বিভিন্ন কর্মকান্ডে নিজেকে জড়ান। একটা সময় ঈশানার পরিবার বেঁকে বসে! পরিবার চায় না, তাদের আদরের মেয়ে মিডিয়ার জড়িয়ে পড়ুক। কিন্তু ঈশানা তো নাছোড়বান্দা, মডেল তাকে হতেই হবে! আর এরপরের গল্পটা একেবারেই ভিন্ন।

মডেল হওয়ার স্বপ্নে বিভোর এক চরিত্র নিয়ে হাজির হচ্ছেন লাক্সতারকা ঈশানা খান। বুদ্ধিমান পাঠক যেটা ভাবছেন তেমনটা নয়। এতক্ষণ ঈশানাকে নিয়ে যেটা বলা হচ্ছিল, সেটা বাস্তবে নয়। ‘নিউ ইয়র্ক থেকে বলছি’ নামের একটি ধারাবাহিক নাটকের প্রেক্ষাপট এটি। নাটকটি পরিচালনা করছেন রহমতুল্লাহ তুহিন।

নিউ ইয়র্কে একটি লটের শুটিং শেষে হয়েছে আগেই। গেল শুক্রবার (৫ জানুয়ারি) উত্তরার একটি শুটিং হাউজে নতুন লটে নাটকটির দৃশ্যধারণ চলছে বলে চ্যানেল আই অনলাইকে জানান ঈশানা। তিনি বলেন, মজার একটি চরিত্রে অভিনয় করছি। নাটকে আমার নাম তানি। আর পরিচালক রহমতুল্লাহ তুহিন ভাই আমার পছন্দের একজন মানুষ। তার নির্দেশনায় কাজ সবসময় উপভোগ্যের।

এই নাটকে ঈশানার বিপরীতে অভিনয় করছেন আজাদ। তাছাড়া ভিসা ও ওয়ার্ক পারমিট হাতে পেলে আগামীতে এর শুটিংয়ে সুদূর নিউ ইয়র্কে যেতে পারেন বলে জানিয়েছেন ঈশানা। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন জাহিদ হাসান শোভন, সাবেরি আলম, ইন্তেখাব দিনার, তারিন, হিল্লোন, নওশীন, রিচি সোলাইমান, টনি ডায়েস, শহীদুজ্জামান সেলিম ও নমিরা প্রমুখ। নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগির নিউ ইয়র্ক থেকে বলছি নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।

বিষয়:ঈশানা খান মডেল স্বপ্ন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…