আন্তর্জাতিক

মডার্নার করোনা ভ্যাকসিনের প্রথম চালান কানাডায়

করোনার ভ্যাকসিনের বোতল ও ইনজেকশন সিরিঞ্জের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার ভ্যাকসিনের বোতল, ইনজেকশন সিরিঞ্জ ও অন্যান্য চিকিৎসা সামগ্রী দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মডার্নার করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম চালান পৌঁছেছে কানাডায়। ফাইজারের পর মডার্নার করোনা ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেয় কানাডা। বুধবার বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে মডার্নার ভ্যাকসিনের অনুমোদন দেয় কানাডা।

এর আগে শুধু যুক্তরাষ্ট্র এ টিকার অনুমোদন দিয়েছে। ডিসেম্বরের মধ্যে ১ লাখ ৬৮ হাজার ডোজের কিছুটা পাঠানো হয়েছে এই চালানে।  ডিসেম্বরের শেষ নাগাদ বাকিটা পাওয়ার কথা দেশটির। 

সম্মেলনে হেলথ কানাডার চিফ মেডিক্যাল অ্যাডভাইজার ড. সুপ্রিয়া শর্মা জানিয়েছেন, শিঘ্রই নাগরিকদের এ ভ্যাকসিনের প্রথম ডোজ দিতে আগ্রহী তারা।

মডার্নার পক্ষ থেকে ২০২১ সালের মধ্যেই দেশটিতে মোট ৪০ মিলিয়ন টিকার ডোজ সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

বিষয়:করোনা করোনাভাইরাস ফাইজার মর্ডানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…