বিনোদন

মঞ্চ ছাড়লেন ক্ষুব্ধ বিবার

মঞ্চ ছাড়লেন ক্ষুব্ধ বিবার

শ্রোতাদের বারবার অনুরোধ সত্বেও শোরগোল না থামানোয় ক্ষুব্ধ জাস্টিন বিবার মঞ্চ ছেড়ে চলে গেছেন!  আর এ ঘটনা ঘটেছে লন্ডনের ম্যানেচেস্টারে।

ওর্য়াল্ড ট্যুরের অংশ হিসেবে বিবার এখন অবস্থান করছেন ইংল্যান্ডে। সেখানেই ট্যুরের তৃতীয় কনসার্টে অংশ নেন বিবার। প্রথম গান শেষ করার পর তিনি একটি বিরতি নেন। আর তখনই বাধে বিপত্তি। উপস্থিত শ্রোতারা শোরগোল শুরু করেন।

এ সময় শোরগোল থামানোর জন্য বিবার মাইক্রোফোনে বারবার অনুরোধ করেন। কিন্তু শ্রোতারা তাতে কর্ণপাত না করায় মঞ্চ ত্যাগ করেন বিবার।

এ সময় তিনি বলেন, ‘শোরগোলের জন্য আমাকে এখানেই থামতে হচ্ছে। আমি মনে করি অনুরোধ করার পরও শোরগোল চালিয়ে যাওয়ার কোনো প্রয়োজন ছিলো।’

বিবিসি তার সংবাদে বলেছে, বিবার মঞ্চেই তার মাইক্রোফোন ফেলে চলে যান।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…