বিনোদন

মঞ্চে গান গাইতে গাইতে গায়কের মৃত্যু!

বাংলাদেশের একজন গায়ক মঞ্চে গান গাইতে গিয়ে মৃত্যুবরণ করেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মঞ্চে গান গাইতে গিয়ে গায়কের মৃত্যু, ঘটনাস্থলে উপস্থিত দর্শক ও সংগীতশিল্পীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

মঞ্চে গান গাইতে গাইতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় মালায়ালাম সংগীতশিল্পী এদাভা বসির। কেরালার তিরুবনন্তপুরমের ঘটেছে দুঃখজনক এই ঘটনাটি।

হিন্দুস্থান টাইমস বাংলা জানিয়েছে, সম্প্রতি আলাপুঝা জেলার ব্লু ডায়মন্ড অর্কেষ্ট্রায় সূবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শনিবার (২৮ মে) রাতে সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন এই জনপ্রিয় গায়ক। এসময় মঞ্চে উঠে গান গাইতে শুরু করলেও সেটি শেষ করার আগেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

এরপর তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। প্রাথমিকভাবে চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে।

একাধিক মালায়ালাম ছবির গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এছাড়াও কেরালার জনপ্রিয় অসংখ্য গণমেলায় গান গেয়েছেন তিনি। তার মৃত্যুর খবরে সংগীত জগতে নেমে এসেছে শোকের ছায়া।

বিষয়:মৃত্যু সংগীতশিল্পী হৃদরোগে আক্রান্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…