চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঙ্গল শোভাযাত্রা নিয়ে উদ্বেগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৯ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A

চলমান কোটা সংস্কার আন্দোলনের কারণে নতুন বছরকে স্বাগত জানিয়ে মঙ্গল শোভাযাত্রার আয়োজন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে শোভাযাত্রা উপ-কমিটি।

মঙ্গলবার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, দুদিন ধরে সরকারি চাকরিতে নির্ধারিত কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, তা বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতিপ্রাপ্ত মঙ্গল শোভাযাত্রা আয়োজনের কার্যক্রমকে ব্যাপকভাবে ব্যাহত ও ক্ষতিগ্রস্ত করছে।

এতে বলা হয়, গত ১৪ মার্চ থেকে চারুকলার শিক্ষার্থী, শিক্ষক ও বরেণ্য শিল্পীদের নিয়ে শোভাযাত্রার জন্য নানা সামগ্রী নির্মাণ করছেন। এছাড়া ব্যয় নির্বাহের জন্য যেসব ছবি আঁকাসহ নানা ধরণের কারুশিল্প তৈরি করা হচ্ছে।। কিন্তু দুদিনের আন্দোলনে এসব কার্যক্রম বন্ধ হয়ে আছে।  এছাড়া রোববার আন্দোলনকারীদের সঙ্গে লুকিয়ে থেকে কিছু স্বার্থান্বেষী ছাত্র কিছু সামগ্রী নষ্ট করা সহ কিছু ছবিযুক্ত ক্যানভাসে আগুন ধরিয়ে দিয়েছে।

এই বিষয়ে উদ্বেগ জানিয়ে তারা বলেন, এই আন্দোলনের সঙ্গে মিশে গিয়ে মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির কর্মীরা ব্যাপক ক্ষতি সাধন করে মঙ্গল শোভাযাত্রা আয়োজনকে ব্যাহত করতে পারে।

এজন্য তারা আন্দোলনকারী ও সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কাছে শান্তিপূর্ণ উপায়ে উদ্ভুত পরিস্থিতির অবসান ঘটাতে ও শোভাযাত্রা আয়োজনের কার্যক্রমকে নির্বিঘ্ন রাখার আহ্বান জানান।

ট্যাগ: মঙ্গল শোভাযাত্রালিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

শান্তি ও সহনশীলতা উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশিক্ষণ

পরবর্তী

ভারতে স্কুলবাস খাদে, নিহত ২৭ শিশু

পরবর্তী

ভারতে স্কুলবাস খাদে, নিহত ২৭ শিশু

সাকিব, সিদ্ধার্থর পর ধাওয়ানের দাপটে হায়দরাবাদের জয়

সর্বশেষ

রংপুরে স্কুলশিক্ষক গণপতি হত্যাকাণ্ড: পুলিশের ব্যাখ্যা নিয়ে সন্দেহ!

আগস্ট ২৫, ২০২৬

‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে’- পিচ নিয়ে নতুন বার্তা অস্ট্রেলিয়ার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
শুধু উজ্জ্বলই কি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, নাকি এর পেছনে রয়েছে আরও কেউ? ছবি: এআই

শত্রুতার জের, নাকি পরিকল্পিত হামলা—কেন খুন হলেন দীপু?

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

গণঅভ্যুত্থানে শহীদ জুবায়েরের বোনের ক্যান্সারের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT