চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঙ্গল শোভাযাত্রার জন্য প্রস্তুত হচ্ছে চারুকলা

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
৫:১০ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
মঙ্গল শোভাযাত্রার পোস্টার।

মঙ্গল শোভাযাত্রার পোস্টার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পাচার্য্ জয়নুল গ্যালারি। বিশাল গ্যালারির মেঝেতে ছড়ানো ছিটানো নানা রঙের মুখোশ। কাগজ কেটে তার ওপর রঙ করা মুখোশে ফুটিয়ে তোলা হয়েছে হুতুম পেচা, বাঘসহ নানা প্রাণীর অবয়ব। মেঝেতে জায়গা না হওয়ায় কিছু মুখোশ দেওয়ালে হেলান দিয়ে রাখা। বিক্রির জন্য এসব মুখোশ বানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। মুখোশ ব্রিক্রি করে যে আয় হবে, তা দিয়েই আয়োজন করা হবে মঙ্গল শোভাযাত্রা।

শুধু মুখোশ নয়, চারুকলার ছাত্র-শিক্ষকদের আঁকা ছবি বিক্রি হচ্ছে এখানে। বিক্রি হচ্ছে কাগজের ফুল, পাখি, ছবি আঁকা মাটির সরা। পহেলা বৈশাখের বাকি এক সপ্তাহ। বলা চলে ঘুম নেই শিল্পকলার শিক্ষার্থী আর শিক্ষকদের। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত কাজ করেছেন। আজ শুক্রবার সকাল হতেই এসে দোকান খুলে বসেছেন।

চারুকলায় ঢুকতেই চোখে পড়ে অস্থায়ী দোকান। হাসিমুখে ক্রেতা দর্শনার্থীদের সরা, পাখি, মাটির ব্যাংক দেখাচ্ছেন চারুকলার ১৯ ব্যাচের ছাত্রী শামস-ই-ইসলাম তাম্মি। জানালেন, ছবি আঁকার ওপর নির্ভর করে মাটির সরার দাম নির্ধারন হয়। প্রতিটি বিক্রি হচ্ছে ৫০০ থেকে এক হাজার টাকা। ফুল ও পাখি ১০০ থেকে আড়াইশ টাকা। মুখোশের দাম ৮০০ থেকে দেড় হাজার টাকা পর্যন্ত। ছাত্রদের আঁকা ছবি বিক্রি হচ্ছে এক হাজার থেকে ১০ হাজার টাকায়। শিক্ষকদের আঁকা ছবি ১০ হাজার থেকে ১৫ হাজার টাকায়।’

মালিবাগ থেকে আসা সোহেল-মিতা দম্পতি একহাজার টাকা দিয়ে একটি সরা কিনেছেন। সঙ্গে দুটি মুখোশ। তাদের অভিযোগ, ‘দাম বেশি রাখা হচ্ছে।’ তাম্মি বলেন, ‘মঙ্গল শোভাযাত্রার কোনো স্পন্সর নেই। আমরা চারুকলার শিক্ষার্থীরা নিজেদের হাতে আঁকা ছবি, পাখি, ফুল, সরা, মুখোশ বিক্রি করে প্রতি বছর এই আয়োজন করে থাকি। হাতে আঁকা বলে সময় ও খরচের সঙ্গে সঙ্গতি রেখে দাম  নির্ধারণ করা হয়েছে। এটাকে মূল্য হিসেবে না দেখে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেওয়া হিসেবেও দেখা যেতে পারে। একটি ছবি বা অন্যকিছু কেনার মানে হলো তিনি আমাদের ঐতিহ্যবাহী এই শোভাযাত্রায় কন্ট্রিবিউট করছেন।’

তৈরি হচ্ছে মুখোশ

বদরুল হাসান কচি নামে সুপ্রিম কোর্টের এক তরুণ আইনজিবিকে দেখা যায় তিনটি মাটির সরা কিনতে। বদরুল হাসান বললেন, ‘মঙ্গল শোভাযাত্রা আমাদের ঐতিহ্যের অংশ। এটা থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে অপশক্তি। হুমকি পর্যন্ত দিয়েছে। সংস্কৃতি সচেতন নাগরিক হিসেবে আমাদের উচিত শোভাযাত্রাকে এগিয়ে নেওয়া। আর তাই তিনটে সরা কিনেছি। যা আমার ঘরের শোভা বৃদ্ধি করবে, আবার শোভাযাত্রাকে উৎসাহিত করবে।’

১৮ ব্যাচের ছাত্র প্রীতম মজুমদার জানান, এবার দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাটির সরা ও মুখোশের অর্ডার পাচ্ছেন। কক্সবাজার, সিরাজগঞ্জ থেকে অনেকগুলো অর্ডার এসেছে। দেশব্যাপী মঙ্গল শোভাযাত্রা পালনের নির্দেশ আসায় তাদের বিক্রি বেড়েছে।

বিক্রি হচ্ছে মাটির সরা, ফুল, পাখি, ছবি ও মুখোশ
Reneta

মঙ্গল শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরজ সত্যসুন্দর’। চারুকলা অনুষদের ১৮ ও ১৯ ব্যাচ এবারের আয়োজক।

১৯৮৯ সাল থেকে প্রতি বছর বাংলা সনের প্রথম দিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বর্ষবরণ করতে মঙ্গল শোভাযাত্রা বের হয়। ২০১৬ সালে ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেমের ফাঁদে মার্কিন প্রবাসীর অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ, মামলা হাইকোর্টে

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT