ঈদ অনুষ্ঠানে নাটক, টেলিফিল্ম ও বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠানের পাশাপাশি ছোট পর্দায়ও বড় আকর্ষণ হিসেবে থাকে চলচ্চিত্র। ঈদুল ফিতর উপলক্ষ্যে চ্যানেল আইয়ের পর্দায় ঈদের ছয়দিনই হচ্ছে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার।
ঈদের দিন নির্মাতা আকা রেজা গালিবের ‘কালের পুতুল’ ঈদের দ্বিতীয় দিন মনতাজুর রহমান আকবরের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ঈদের তৃতীয়দিন অরুণ চৌধুরীর ‘আলতা বানু’ প্রিমিয়ার হওয়ার পর এবার ঈদের চতুর্থ দিনে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে চিত্রনায়ক আরিফিন শুভ ও চিত্রনায়িকা তানহা তাসনিয়া অভিনীত জাকির হোসেন রাজুর পরিচালিত ছবি ‘ভালো থেকো’।
ভালোবাসা দিবস উপলক্ষে গত ৯ ফেব্রুয়ারি দেশের ৮৫ প্রেক্ষাগৃহে মুক্তি পায় জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালো থেকো’ ছবিটি। চ্যানেল আই সূত্রের খবর, ঈদের চতুর্থ দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইতে ছবিটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে।
শুভ-তানহা ছাড়াও ছবিতে আরো অভিনয় করেছেন দুই তুখোড় নির্মাতা কাজী হায়াৎ ও আমজাদ হোসেন। রয়েছেন আসিফ ইমরোজ ও অরুণা বিশ্বাস।







