বিনোদন

মঙ্গলবার দুপুরে চ্যানেল আইয়ে ‘ঘানি’

একজন মহিলার চোখে চোখ রেখে একজন পুরুষকে শান্ত করার চেষ্টা।. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি গ্রামীণ পরিবেশে চারজন নারী-পুরুষ উপস্থিত, যেখানে একজন মহিলার চোখে চোখ রেখে অন্য একজনকে শান্ত করার চেষ্টা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রখ্যাত নির্মাতা কাজী মোরশেদ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের আলোচিত ছবি ‘ঘানি’। টেলিভিশন পর্দায় দর্শক আবারও দেখতে পারবেন ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত সর্বমহলে প্রশংসিত এই চলচ্চিত্রটি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে ‘ঘানি’।

ঘানি পল্লীর জীবনচিত্র নিয়ে ছবিটি পরিচালনার পাশাপাশি এর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন কাজী মোরশেদ। ছবিতে অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, নাজনীন হাসান চুমকী, রাইসুল ইসলাম আসাদ, ডলি জহুর, মাসুম আজিজ, আনোয়ার হোসেন, রানী সরকার, নার্গিস, রীনা রহমান এবং হারবাইদ গ্রামের বাসিন্দরা।

১০৯ মিনিটের এই ছবিটি শ্রেষ্ঠ ছবি, শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রীর পুরস্কারসহ মোট ১২টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয়।

বিষয়:আনোয়ার হোসেন আরমান পারভেজ মুরাদ ঘানি চ্যানেল আই ডলি জহুর নাজনীন হাসান চুমকী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…