বিনোদন

মঙ্গলবার দুপুরে চ্যানেল আইয়ে ‘গাড়িওয়ালা’

দুই শিশু মাঠে খেলাধুলা করছে, একটি শিশু সাইকেল চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি শিশু মাঠে খেলাধুলা করছে, একটি শিশু সাইকেল চালাচ্ছে, চারপাশে সবুজ গাছপালা ও গ্রাম্য পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশ-বিদেশে আলোচিত নির্মাতা আশরাফ শিশিরের ‘গাড়িওয়ালা’। পরিচালকের লেখা ‘ঘটনাটি সত্য নয়’ গল্পগ্রন্থের একটি অংশ অবলম্বনে নির্মিত এই ছবিটি আবারও দেখতে পারবেন ছোট পর্দার দর্শক।

মঙ্গলবার দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখনো হবে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে জাতীয় পুরস্কার অর্জন করা এই ছবিটি।

ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, রাইসুল ইসলাম আসাদ, মাসুম আজিজ, ইমরান, সানসি ফারুকসহ চারশত অভিনেতা-অভিনেত্রী। সংগীত পরিচালনায় করেছেন রাফায়েত নেওয়াজ ও সম্পাদনা করেছেন সাব্বির মাহমুদ।

৬টি মহাদেশের ২৬টি দেশের ৭৮টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ‘গাড়িওয়ালা’। এরমধ্যে কয়েকটি উৎসবে পুরস্কার অর্জন করে। ছবিটি স্পেনের পিকনিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার, এবং টেক্সাস চলচ্চিত্র উৎসবে সাতটি পুরস্কার অর্জন করে।

বিষয়:ইমরান গাড়িওয়ালা চ্যানেল আই মাসুম আজিজ রাইসুল ইসলাম আসাদ রোকেয়া প্রাচী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…