চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঙ্গলবার চ্যানেল আইয়ের পর্দায় ‘কাঠবিড়ালী’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ১৭, মে ২০২১
বিনোদন
A A

চ্যানেল আইয়ের ঈদ আয়োজনের অন্যতম আকর্ষণ সাত দিনব্যাপী নতুন সাত বাংলা ছবির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার! এরইমধ্যে ঈদের চার দিন দেখানো হয়েছে যথাক্রমে আহত ফুলের গল্প, তুমি আছো তুমি নেই, ঊনপঞ্চাশ বাতাস এবং অলাতচক্র।

তারই ধারাবাহিকতায় ঈদের পঞ্চম দিন (মঙ্গলবার) সকাল ১০টা ১৫ মিনিটে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে সাড়া জাগানো চলচ্চিত্র ‘কাঠবিড়ালী’র।

গেল বছরের জানুয়ারিতে মুক্তির পর দেশের দর্শকের কাছে দারুণ প্রশংসিত হয় সিনেমাটি। মুক্তির প্রায় তিনমাসে (মহামারী করোনা আসার আগ পর্যন্ত) দেশের প্রায় ৪০ টির মতো প্রেক্ষাগৃহে চলে ছবিটি।

তাসনিমুল তাজের চিত্রনাট্য এবং নিয়ামুল মুক্তার রচনা ও পরিচালনায় ২০১৭ সালের ২ মার্চ শুরু হয় ‘কাঠবিড়ালী’ চলচ্চিত্রের শুটিং। নানা ধাপে টানা দুই বছর চিত্রায়ণের পর প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।

গ্রামীণ পটভূমিতে থ্রিলার গল্পের ছবি ‘কাঠবিড়ালী’। এতে অর্চিতা স্পর্শিয়ার বিপরীতে অভিনয় করেছেন আসাদুজ্জামান আবীর ও সাইদ জামান শাওন। আরও অভিনয় করেছেন শাহরিয়ার ফেরদৌস, শিল্পী সরকার, হিন্দোল রায়, এ কে আজাদ, তানজিনা রহমান প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অলাতচক্রআহত ফুলের গল্পঈদ ২০২১ঊনপঞ্চাশ বাতাসএ কে আজাদকাঠবিড়ালীচ্যানেল আইতানজিনা রহমানতুমি আছো তুমি নেইনিয়ামুল মুক্তালিড বিনোদনশাহরিয়ার ফেরদৌসশিল্পী সরকারসিনেমাস্পর্শিয়াহিন্দোল রায়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধির পাঠানো ফুটেজ থেকে নেয়া।

মাছ ধরা জালে উঠে এলো ৯ ফুট অজগর

জুলাই ১৩, ২০২৬

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

বন্যাকবলিত এলাকায় খাবার ও নিরাপদ পানির সংকট

জুলাই ১৩, ২০২৬

এখন পর্যন্ত দেশের অর্থনৈতিক উন্নয়নে সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

দুর্যোগে রাজনীতি নয়, প্রয়োজন মানবতা

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT