চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মওলানা ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৪ অপরাহ্ন ১৬, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ। জীবনভর মানুষের অধিকার আদায়ে কাজ করে গেছেন তিনি। সাম্রাজ্যবাদের বিরুদ্ধেও ছিলেন আপসহীন। দিবসটিতে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর কবরে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচি নিয়েছে বিভিন্ন সংগঠন। মওলনা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে বাণী দিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৮৮০ সালে ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্ম মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর। জীবনের প্রায় পুরো সময় কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে। এখান থেকেই নেতৃত্ব দিয়েছেন পূঁজিবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনের। তৎকালীণ আওয়ামী মুসলিমলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ভাসানী পাকিস্তানি শাসকগোষ্ঠির অত্যাচার নীপিড়নের বিরুদ্ধে সবসময় ছিলেন উচ্চকন্ঠ।

মাওলানা ভাসানীকে ইতিহাসের মহাপুরুষ বলে উল্লেখ করেন বিশিষ্ট কবি বুলবুল খান মাহবুব।

ভাসানী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও ভাসানীর নাতী মাহমুদুল হক সানু বলেন, সত্যিকার অর্থে উনার অতীত ইতিহাস যদি দেশবাসীর সামনে তুলে ধরা যায় তবে দেশ ও জাতি উপকৃত হবে।

বিশিষ্টজনেরা বলছেন, এ মুহূর্তে ভাসানীর আদর্শ মেনে চলা খুবই জরুরী।

কলামিষ্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, তার যে রাজনীতি, সাংস্কৃতিক ভাবনা এইসব অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে।

Reneta

শিক্ষা প্রসারেও মাওলানা ভাসানী রেখেছেন বিশেষ ভূমিকা। প্রতিষ্ঠা করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আলাউদ্দিন বলেন, মানবিকতা, সাংস্কৃতিক চেতনা, মুক্তবুদ্ধির চেতনা আমাদের ভবিষ্যত প্রজন্মকে বা আমরা এখন যারা আছি তাদের নিজেদের মাঝে ধারণ করতে হবে।

ভাসানীর আদর্শ নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে বলে মনে করেন বিশিষ্টজনেরা ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্দুল হামিদ খান ভাসানী
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির জোড়া গোলে টেবিলে বড় লাফ মিয়ামির

এপ্রিল ১৯, ২০২৬

আন্তর্জাতিক বিনিয়োগ ও ডিজিটাল অর্থব্যবস্থা বিষয়ক সম্মেলন শুরু

এপ্রিল ১৯, ২০২৬

মিশারীর ৬ উইকেট, স্কুল ক্রিকেটে গনি মডেল হাই স্কুলের দাপুটে জয়

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা

এপ্রিল ১৮, ২০২৬

হরমুজ প্রণালীতে গুলি! কাছাকাছি মার্কিন রণতরী

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT