চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মংলায় বৃষ্টির পানি সংরক্ষণে ৩৮ কোটি টাকার প্রকল্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫০ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২২
পরিবেশ
A A
দুই ব্যক্তি হাত মেলাচ্ছেন, আধুনিক লাইটিং ও শিল্পকর্মের পটভূমিতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জলবায়ু-ঝুঁকিপূর্ণ বাগেরহাটের মংলা উপজেলায় বৃষ্টির পানি সংরক্ষণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ডেনমার্কের সঙ্গে একটি সমঝোতা স্মারক সাক্ষর করেছে ব্র্যাক।

বৃহস্পতিবার ঢাকায় ডেনমার্কের রাষ্ট্রদূতের বাসভবনে এই স্মারক সাক্ষর হয়।

‘এনহ্যান্সিং সেফ ড্রিংকিং ওয়াটার সিকিউরিটি অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স থ্রু রেইন ওয়াটার হার্ভেস্টিং’ শীর্ষক প্রকল্পটি ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত চলবে। তিন বছর মেয়াদী এই প্রকল্প মংলার ছয়টি ইউনিয়নে বাস্তবায়ন করা হবে। প্রকল্পটির মোট বাজেট ২ কোটি ৯০ লাখ ডেনিশ ক্রোন প্রদান করবে বাংলাদেশের ডেনিশ দূতাবাস। বাংলাদেশী মুদ্রায় এটি ৩৭ কোটি ৬৯ লাখ টাকা।

Banglabid

বিশেষ করে লবণাক্ততার ভয়াবহ বিস্তারের ফলে মংলা বাংলাদেশের অন্যতম জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকা। এর ৬০ শতাংশেরও বেশি বাসিন্দা নিরাপদ পানীয় জলের সুবিধা পান না। সেইসঙ্গে স্বাস্থ্য এবং উপার্জনের দিক দিয়েও তাদের অবস্থা নাজুক। গার্হস্থ্য কাজের অতিরিক্ত চাপ এবং সামাজিক নিরাপত্তাহীনতার কারণে নারী ও মেয়েরাও বৈষম্যের শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়।

সমঝোতা স্মারক সাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসন বলেন, আমরা কপ ২৬-এর আলোচনার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নিতে পেরে খুবই আনন্দিত। ২০২৩ সালের মধ্যে ডেনমার্ক বিশ্বব্যাপী অনুদান-ভিত্তিক জলবায়ু অর্থায়নে প্রতি বছর কমপক্ষে ৫শ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করবে। বিশ্বের সবচেয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলির মধ্যে বাংলাদেশ অন্যতম এবং অবশ্যই আমাদের শক্তিশালী জলবায়ু প্রতিশ্রুতি থেকে এই দেশের উপকৃত হওয়া উচিত। এই অংশীদারত্ব ২০২২ সাল থেকে বাংলাদেশের জন্য জলবায়ু অভিযোজন এবং প্রশমন কর্মসূচির জন্য বেশ কয়েকটি ডেনিশ অঙ্গীকারের শুভ সূচনার ইঙ্গিত দেয়।

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য জলবায়ু-অভিযোজিত ব্যবস্থা গ্রহণের গুরুত্ব তুলে ধরে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, পানীয় জল আনতে কারও দুই কিলোমিটার হেঁটে যাওয়া উচিত নয়। তবে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে পানীয় জলের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। নিরাপদ পানীয় জল পাওয়ার এই মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে ব্র্যাক অবিরাম কাজ করে চলেছে। এই প্রচেষ্টায় ডেনমার্কের দূতাবাসের সমর্থনের জন্য আমরা আন্তরিক সাধুবাদ জানাচ্ছি। আমরা একত্রে শেষ সীমানা পর্যন্ত প্রতিটি বাংলাদেশীর জন্য নিরাপদ পানি সরবরাহের একটি সামগ্রিক এবং টেকসই মডেল তৈরির লক্ষ্যে কাজ করব।

Reneta

এই প্রকল্পের লক্ষ্য হল উপজেলার সবচেয়ে জলবায়ু-ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছাকাছি নিরাপদ পানীয় জলের একটি উৎস তৈরি করে তাদের অবস্থার উন্নয়ন করা।এটি এমন একটি সমাধান যা অনুরূপ এলাকায় গৃহীত হতে পারে।

এই প্রকল্পের প্রধান প্রত্যাশিত ফলাফল হল:- লবণাক্ততার অনুপ্রবেশে ক্ষতিগ্রস্ত মংলা উপজেলায় ৬৭ হাজার ৩০০ মানুষ নিরাপদ পানীয় জলের সুবিধা পাবে। বাড়ি থেকে দূরের উৎস থেকে পানীয় জল আনার প্রয়োজন হবে না বিধায় এটি নারী ও মেয়েদের শিক্ষার সুযোগ পেতে এবং আয়বর্ধক কার্যক্রমে অংশগ্রহণের জন্য আরও অবসর সময় পেতে সাহায্য করবে।

এছাড়া উপজেলার টার্গেট এলাকা জুড়ে ৫৪টি ক্লাইমেট অ্যাকশন গ্রুপ প্রতিষ্ঠিত হবে, যারা এই উৎসগুলির সমন্বয়, পরিকল্পনা এবং রক্ষণাবেক্ষণের নেতৃত্ব দেবে। নিরাপদ পানীয় জলের জন্য এর মতো আরও কার্যক্রম বাস্তবায়নের জন্য সরকারি-বেসরকারি খাতের সংস্থাগুলির সাথে অংশীদারত্ব তৈরি করা হবে৷

ডেনমার্ক সরকারের উন্নয়ন কৌশল “দ্য ওয়ার্ল্ড উই শেয়ার” এর সঙ্গে সামঞ্জস্য রেখে প্রকল্পটি মংলায় ক্ষুদ্র স্তরে বৃষ্টির পানি সংরক্ষণের উদ্যোগকে ছড়িয়ে দেবে। এটি জনগোষ্ঠীকে স্থানীয়ভাবে নেতৃত্বাধীন পদ্ধতি অনুসরণ করে, সরকার এবং অন্যান্য বেসরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে তাদের জীবনযাপন সহজতর করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জলবায়ুব্র্যাক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিরোপার লড়াই হবে বার্টি-কলিন্সের মধ্যে

পরবর্তী

করোনায় আক্রান্ত সন্ধ্যা মুখোপাধ্যায় 

পরবর্তী
করোনায় আক্রান্ত সন্ধ্যা মুখোপাধ্যায়ের ছবি, বাংলা সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আক্রান্ত সন্ধ্যা মুখোপাধ্যায় 

স্বাস্থ্য সচেতনতা ও সুস্থ জীবনধারার জন্য গুরুত্বপূর্ণ বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: পুরুষের চেয়ে নারীর মৃত্যু বেশি

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT