চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভয়ঙ্কর’ এনগিদিতে বধ কোহলি, হারের মুখে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৫ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A
ছবি: আইসিসি

ছবি: আইসিসি

অভিষেক টেস্টে দ্বিতীয় ইনিংসে ভারতকে কাঁপিয়ে দিয়েছেন ২১ বছরের এনগিদি। ভয়ঙ্কর এক ইনকাটারে যেভাবে বিরাট কোহলিকে এলবিডব্লিউ বানিয়েছেন তা অনেক বছর মনে রাখবেন এই তরুণ। চতুর্থদিন শেষে তিন উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার সংগ্রহ ৩৫। কোহলি ছাড়া লোকেশ রাহুলকেও ফেরান ওই এনগিদি। শেষদিন জয়ের জন্য ভারতের দরকার ২৫২।

এনগিদি এদিন নতুন বলে ভেতরে-বাইরে মুভ করাতে থাকেন। তার সঙ্গে মিশিয়ে দেন প্রায় ১৪০ কিলোমিটারের বাউন্স। কখনো স্লোয়ার। বিশেষ করে তার সহজাত ইনকাটার খেলতে হিমশিম খাচ্ছিলেন ডানহাতি ব্যাটসম্যানরা। ১৬তম ওভারের তেমনি একটি বলে বিরাট কোহলি আচমকা ভড়কে যান। অফস্টাম্পের অনেক বাইরে পিচ করে বিষাক্ত বাউন্সার ভেতরে ঢুকে আসে। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি প্রথম ইনিংসে দেড় শতাধিক রান করা ভারতীয় অধিনায়ক। ২০ বলে পাঁচ করে ফেরেন।

প্রথম টেস্ট হারার পর দ্বিতীয় টেস্টে কোহলির দাপটে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল ভারত। সেঞ্চুরিয়ানে টস হেরে আগে বল করতে নামে তারা। মার্করাম (৯৪), হাশিম আমলা (৮২) এবং প্লেসিসের (৬৩) ব্যাটে ৩৩৫ রান সংগ্রহ করে সাউথ আফ্রিকা। চার উইকেট নিয়েছিলেন অশ্বিন। ইশান্ত শর্মা তিনটি।

এনগিদির সেই ডেলিভারি
Banglabid

জবাব দিতে নেমে কোহলি (১৫২) আর মুরালি বিজয় (৪৬) ছাড়া ভারতের আর কেউ দাঁড়াতে পারেননি। দলটি গুটিয়ে যায় ৩০৭ রানে। চার উইকেট নিয়েছিলেন মরকেল। ওই ইনিংসে এনগিদি ১৪ ওভার বল করে ১ উইকেট পান।

লিড নিয়ে ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকার এলগার (৬১), ভিলিয়ার্স (৮০) এবং প্লেসিস (৪৮) দলকে ২৫৮ পর্যন্ত নিয়ে যান। প্রথম ইনিংসের লিডসহ জয়ের জন্য ভারতের টার্গেট দাঁড়ায় ২৮৭।

সাউথ আফ্রিকাকে অলআউট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মোহাম্মদ সামি এবং বুমরাহ। দুজনে যথাক্রমে চারটি এবং তিনটি উইকেট নেন। ইশান্ত শর্মা নেন দুটি।

Reneta

ভারত ব্যাট করতে নেমে অষ্টম ওভারে ধাক্কা খায়। বিজয়কে (৯) বোল্ড করেন রাবাদা। এরপর এনগিদির ভয়ঙ্কর সব ডেলিভারিতে বিপর্যস্ত হয় সফরকারী দল। শেষ বিকেলে হাতেপায়ে লাগিয়ে কোনোমতে দিন পার করেন পার্থিব প্যাটেল (৫) এবং পূজারা (১১)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাউথ আফ্রিকা-ভারত টেস্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোটর মেকানিক থেকে জঙ্গি মেজবা

পরবর্তী

ব্লগার আসাদ নূরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ প্রত্যাহারের দাবি

পরবর্তী
ব্লগার নূর

ব্লগার আসাদ নূরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ প্রত্যাহারের দাবি

আমারএমপি ডটকম

যেভাবে জনগণের কাজে আসবে ‘আমারএমপি ডটকম’

সর্বশেষ

মধুমিতায় ৭ দিনের চলচ্চিত্র উৎসবে যা থাকছে

আগস্ট ২১, ২০২৬

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু, প্রাণ গেল মায়েরও

আগস্ট ২১, ২০২৬

উপসাগরীয় দেশগুলো থেকে ২১ হাজার ৯৫১ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার

আগস্ট ২১, ২০২৬

ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার পরিচালক খায়রুল ইসলামের প্রয়াণ

আগস্ট ২১, ২০২৬

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT