চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও এক দুঃসংবাদ পেল সাউথ আফ্রিকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার বল ফেলে ধরা অবস্থায় মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে চোটের মিছিল বেড়েই চলেছে। দলটির নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমার পর এবার চোটের কারণে ছিটকে গেলেন জেরাল্ড কোয়েটজি। তার পরিবর্তে দলে কে সুযোগ পাচ্ছেন, তা এখনও জানানো হয়নি। 

কেপটাউনে ৩ জানুয়ারি শুরু সিরিজের দ্বিতীয় টেস্ট। কোমরের নিচের অংশে ব্যথার কারণে বাদ পড়েছেন কোয়েটজি। সেঞ্চুরিয়ন টেস্টের পরে তার ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে চোট পান কোয়েটজি। শুক্রবার স্ক্যানের পর ২৩ বর্ষী এ পেসারের চোটের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। স্বাগতিকদের টেস্ট দলের কোচ কনরাড সুকরি প্রাথমিক সতর্কতা হিসেবে কোয়েটজিকে স্কোয়াডের বাইরে রেখেছেন। আগামী ১০ জানুয়ারি শুরু হতে যাওয়া এসএ ২০ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তার খেলা নিয়ে রয়েছে শঙ্কা।

Banglabid

সেঞ্চুরিয়নে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে কোয়েটজি প্রোটিয়া বোলারদের মধ্যে সবচেয়ে রান দেন। দুই ইনিংস মিলিয়ে ২১ ওভার বল করে ১০২ রানে ১ উইকেট নেন এই পেসার।

এর আগে বক্সিং-ডে টেস্ট তিন দিনেই জিতেছে সাউথ আফ্রিকা। জয়ে তেমন ভূমিকা রাখতে পারেননি অধিনায়ক টেম্বা বাভুমা। চোটে প্রথম ইনিংসে ফিল্ডিংয়ের সময় ছিটকে যান। দ্বিতীয় টেস্টেও থাকছেন না। তার পরিবর্তে নেতৃত্ব দেবেন ডিন এলগার। প্রথম টেস্টে জয়ের নায়ক এলগার এই টেস্ট খেলেই সাদা পোশাকের ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোয়েটজিটেস্ট চ্যাম্পিয়নশিপপ্রোটিয়াবাভুমাভারতলিড স্পোর্টসসাউথ আফ্রিকা-ভারত টেস্টসেঞ্চুরিয়ন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রোমে আটকে পড়া একজনের বয়ানে বিমানযাত্রীদের চরম দুর্দশা

আগস্ট ৯, ২০২৬

শাকিরা-পিকের স্বপ্নের সেই বিলাসবহুল বাড়ি যেভাবে ইয়ামালের হল

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মির্জা ফখরুলই সম্ভাব্য রাষ্ট্রপতি

আগস্ট ৯, ২০২৬

বাংলাদেশ আমার মায়ের দেশ, তারা সবাই গর্বিত: অ্যাডাম আব্বাস

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিদিন ব্ল্যাক কফি পানে ক্যান্সারসহ ৬ রোগ দূরে থাকবে

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT