চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভয়ঙ্কর’ এনগিদিকে নিয়েই প্রোটিয়া ওয়ানডে দল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৩ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

অভিষেক টেস্টে দুর্দান্ত পারফম্যান্সের পুরস্কার হাতেনাতেই পেলেন লুনঙ্গি এনগিদি। তরুণ এই পেস সেনসেশনকে নিয়েই ভারতের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করেছে সাউথ আফ্রিকা।

১ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া ৬ ম্যাচের সিরিজের জন্য বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে প্রোটিয়ারা।

ভারতের বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে অভিষেক হয়েছে এনগিদির। প্রথম ম্যাচেই সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে দেন দীর্ঘদেহী এ পেসার। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটসহ ম্যাচে ৯০ রানে নেন ৭ উইকেট। তাতে এক ম্যাচ হাতে রেখেই টেস্ট সিরিজ জিতে নেয় স্বাগতিকরা।

ওয়ানডে দলে এর আগেও ডাক পেয়েছিলেন এনগিদি। কিন্তু ইনজুরির কারণে সুযোগ কাজে লাগাতে পারেননি।

এনগিদির সঙ্গে দলে ফিরেছেন পেসার মরনে মরকেল ও অলরাউন্ডার ক্রিস মরিস। ইনজুরির কারণে গত অক্টোবরে দুজনই বাংলাদেশের বিপক্ষে সিরিজ মিস করেন।

আফ্রিকানদের ওয়ানডে দলে আরও নজরকাড়া বিষয় হল, স্কোয়াডে দুজন লেগস্পিনার রাখা হয়েছে। ইমরান তাহিরের সঙ্গে বাড়তি স্পিনার হিসেবে নেয়া হয়েছে তাবরিজ সামসিকে।

Reneta

ব্যাটিংয়ে মিডল অর্ডারে যুক্ত করা হয়েছে খাইয়ালিলে জন্ডোকে। ২০১৫ সালে ভারত সফরের দলে থাকলেও কোন ম্যাচ খেলা হয়নি তখন। সেই সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিল সফরকারী সাউথ আফ্রিকা।

সাউথ আফ্রিকা স্কোয়াড
ফ্যাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক, এবি ডি’ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ইমরান তাহির, এইডেন মার্করাম, ডেভিড মিলার, মরনে মরকেল, ক্রিস মরিস, লুনঙ্গি এনগিদি, খাইয়ালিলে জন্ডো, আন্দিলে ফাঙ্গিয়াসো, কাসিগো রাবাদা ও তাবরিজ সামসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাউথ আফ্রিকা-ভারত সিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশকেও তেল রপ্তানি করতে দেওয়া হবে না: ইরান

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার বিল পাস মার্কিন প্রতিনিধি পরিষদে

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের পারমাণবিক চুক্তি স্বাক্ষর

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পরীক্ষার সময় ইকনকে চাকরি করতে হবে না: শিক্ষামন্ত্রী

জুলাই ২৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গুদামে আগুন: একজনের মৃত্যু

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT