আদালত

ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে ৩ মামলা ও ৩ লাখ টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে ৩ মামলা ও ৩ লাখ টাকা জরিমানা

লাইসেন্স ছাড়া বিএসটিআইয়ের গুণগত মান চিহ্নের ব্যবহার এবং লাইসেন্স ছাড়া নিম্নমানের পণ্য বাজারজাত করার অভিযোগে খাজানা মিঠাইয়ের বিরুদ্ধে ৩টি মামলা ও ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। লাইসেন্স নবায়নের আবেদন করা হয়েছে বলে জানিয়েছে খাজানা মিঠাই।

রাজধানীর তেজগাঁওয়ে খাজানা মিঠাইয়ের কারখানায় পণ্যের মান যাচাইকারী প্রতিষ্ঠান বিএসটিআইকে সঙ্গে নিয়ে লালবাগ জোনের এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে বিশেষ ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

অস্বাস্থ্যকর পরিবেশ ও নিম্নমানের পণ্য এবং অনুমোদনহীন সিল ব্যবহার করায় বিএসটিআই আইনের ১৯ ও ২৪ ধারায় ৩টি মামলা করেছে বিএসটিআই। তবে খাজানা মিঠাই দাবি করছে, অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে।

রমজান মাসে প্রতিদিন রাজধানীতে ৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে বলে জানায় বিএসটিআই মহাপরিচালক সাইফুল হাসিব।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:বিএসটিআই ভ্রাম্যমাণ আদালত ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…