বিনোদন

ভ্যালেন্টাইনের জন্য ৭ কেজি ওজন কমিয়েছেন মুশফিক ফারহান

বাংলাদেশি যুবক হাসিমুখে, ক্যাম্পাসে, স্কুলে বা কলেজে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রফুল্ল যুবক হাসিমুখে, ক্যাম্পাসে বা স্কুলে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে, ক্যাজুয়াল পোশাক পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

টিভি নাটকে এ সময়কার অন্যতম আলোচিত মুখ মুশফিক ফারহান। পর্দায় তার নানামাত্রিক চরিত্রের উপস্থিতি মুগ্ধ করে দর্শকদের। চরিত্রের প্রয়োজনে এবার ফারহান ফিরে যাচ্ছেন টিনএজ লাইফে! ‘ডিয়ার ভ্যালেন্টাইন’ নামক একটি নাটকে একজন কলেজ শিক্ষার্থীর চরিত্রে দেখা যাবে তাকে।

তবে হুট করে ইমেজ ভাঙা চাট্টে খানি কথা নয়, তাই গত একমাসে ৭ কেজি ওজন কমিয়েছেন জানিয়ে ফারহান বলেন, আগে একটি নাটকের জন্য সময় নিয়ে দাড়ি রেখেছিলাম। কিন্তু এবারই প্রথম চরিত্রের প্রয়োজনে পর্দায় মানানসই লাগতে ৭ কেজি ওজন কমিয়েছি।

মুশফিক ফারহান চ্যানেল আই অনলাইন বলেন, ক্যারেক্টার ডেভলপ করার জন্য একমাস এটার পেছনে কাজ করেছি। ৭ কেজি ওজন কমিয়েছি। এরমধ্যে তেমন কোনো কাজ করিনি। এই নাটকের ভালোবাসা প্রকাশটা একেবারেই আলাদা। কাজটি যেন ঠিকভাবে হয়, স্ক্রিনে যেন আমাকে কলেজ স্টুডেটের মতো লাগে সে জন্য সময় দিয়েছি।

ভালোবাসা দিবসের দিবসের জন্য নির্মিত হলেও ‘ডিয়ার ভ্যালেন্টাইন’-এ অন্যরকম ভালোবাসার গল্প আছে উল্লেখ করে মুশফিক ফারহান বলেন, টিনএজ লাইফে প্রেমে পড়ে না বুঝেই অনেক কিছুই করে থাকি। কিন্তু বিপদে পড়লে সেই ভালোবাসা আর থাকে না। দিনশেষে পরিবারই আসল। তারাই পাশে থাকে। এমনই একটি ইতিবাচক দেয়ার চেষ্টা করা হয়ে এতে।

মুশফিক ফারহান বলেন, ভালোবাসা দিবসের জন্য ৪টি কাজ করেছি। আমার বিশ্বাস, সবগুলোর কাজের মধ্যে এ কাজটি দর্শকরা অন্যরকম এক ভালোবাসা খুঁজে পাবে।

নির্মাতা জানান, টিনএজ প্রেম একটা সময় পরিণত হয় লোমহর্ষক ঘটনায়। তখনই ‘ডিয়ার ভ্যালেন্টাইন’-এর আসল টুইস্ট। অনেকেই নাটকটিতে নিজেদের টিনএজ লাইভ অনুভব করতে পারবেন। সেই সঙ্গে পরিবারের প্রতি তাদের ভালোবাসার অনুভূতি জন্মাবে।

প্রেমের মুহূর্তে যুবক ও যুবতীর হাসিমুখ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

১৪ ফেব্রুয়ারি (ভালোবাসা দিবস) দুপুর ৩টায় ‘ডিয়ার ভ্যালেন্টাইন’ নাটকটি এক্সক্লুসিভলি প্রচারিত হবে গোল্লাছুট ইউটিউব চ্যানেলে। মুশফিক ফারহান, কেয়া পায়েল ছাড়াও আরও দুটি চরিত্রে এতে অভিনয় করেছেন শেহজাদ ওমর, শহিদুজ্জামান সেলিম।

বিষয়:কেয়া পায়েল গোল্লাছুট ভালোবাসা দিবসের নাটক ভ্যালেন্টাইন ডে মুশফিক ফারহান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…