ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপনে সপ্তাহব্যাপী কর্মসূচী

ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন এই স্লোগানকে সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এবার ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপনের জন্য সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।
সকালে রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব বোর্ড ভবন প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের উদ্বোধন করেন অভ্যন্তরীন সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, সরকারের রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের জন্য পর্যাপ্ত রাজস্ব দরকার। ব্যবসায়ীরা সঠিকভাবে ভ্যাট দিলে দেশ উন্নত হবে, পাশাপাশি সরকারের হাত শক্তিশালী হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে এনবিআর সদস্যবৃন্দ, জাতীয় পর্যায়ের সেলিব্রেটিসহ খ্যাতনামা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






