চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাকসিন প্রয়োগের ফলে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৫ অপরাহ্ণ ৩১, মার্চ ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

করোনা প্রতিরোধে ভ্যাকসিন প্রয়োগের ফলে দক্ষিণ এশিয়ার অর্থনীতি ঘুরে দাঁড়াবে। সেই সঙ্গে স্বরূপে ফিরবে বাংলাদেশের অর্থনীতিও। চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৩ দশমিক ৬ শতাংশ হতে পারে। আর আগামী ২০২১-২২ অর্থবছরে তা পৌঁছতে পারে ৫ দশমিক ১ শতাংশে।

দক্ষিণ এশিয়ার ৮টি দেশ নিয়ে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দেয়া হয়েছে।

তবে প্রতিবেশি দেশ ভারতের জিডিপি প্রবৃদ্ধিতে বিস্ময়কর উত্থান হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে দেশটির জিডিপি প্রবৃদ্ধি হবে ১০ শতাংশেরও বেশি।

বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে ‘সাউথ এশিয়া ইকোনমিক ফোকাস’ শীর্ষক এই প্রতিবেদনটি প্রকাশ হয়েছে। সংস্থাটি বলেছে, বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার শুরু হয়েছে।

তবে এখনো অর্থনীতিতে ব্যাপক অনিশ্চয়তা রয়েছে। করোনা পরিস্থিতি কোন দিকে যায়, তা অনিশ্চয়তা রয়েছে। এর উপর নির্ভর করেই সরকারকে কী ধরনের নীতি গ্রহণ করতে হয়, তা নিয়েও রয়েছে আরেক ধরনের অনিশ্চয়তা। কারণ করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে রপ্তানি ও প্রবাসী আয় বাধাগ্রস্ত হতে পারে।

গত জানুয়ারির প্রতিবেদনে বিশ্বব্যাংক বলেছিল, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ১ দশমিক ৭ শতাংশ হবে।

Reneta

বিশ্বব্যাংকের ধারণা কোভিড-১৯ মহামারিতে জিডিপির রেকর্ড পতনের পর ভ্যাকিন প্রয়োগের কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলো আগামী অর্থবছরে ঘুরে দাঁড়াতে চলেছে।

তবে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে প্রবাসী আয়ের ওপরই বেশি ভরসা বিশ্বব্যাংকের।

প্রতিবেদনে সংস্থাটি বলছে, যতটা আশা করা হয়েছিল তার চেয়েও বেশি প্রবাসী আয় আসায় চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৬ শতাংশ। ২০২১-২২ অর্থবছরে তা পৌঁছতে পারে ৫ দশমিক ১ শতাংশে। আর ২০২২-২৩ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ২ শতাংশ।

বিশ্বব্যাংকের ধারণা, ২০২১ সালে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে গড়ে জিডিপি প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ২ শতাংশ। এর পরের বছর প্রবৃদ্ধি হবে ৪ দশমিক ৪ শতাংশ। কারণ এই অঞ্চলে বিদ্যুতের ব্যবহার ও যান চলাচল বাড়ছে। এর থেকে স্পষ্টভাবেই বলা যায় এই অঞ্চলের অর্থনীতি পুনরুদ্ধারের প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

ভারতে ১০% প্রবৃদ্ধি হতে পারে
ভারতের সম্পর্কে প্রতিবেদনে বলা হয়, দেশটিতে বড় উত্থান হবে জিডিপির। ২০২১-২২ অর্থবছরে ভারতের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ১০ দশমিক ১ শতাংশ। গত জানুয়ারির প্রতিবেদনে বলা হয়েছিল ভারতের প্রবৃদ্ধি হবে ৪ দশমিক ৭ শতাংশ।

এছাড়া নেপালে ২০২১-২২ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ২ দশমিক ৭ শতাংশ। আর পাকিস্তানের ক্ষেত্রে এটা হতে পারে ২ শতাংশ। গত জানুয়ারির প্রতিবেদনে পাকিস্তানের জন্য শূন্য শতাংশ প্রবৃদ্ধির প্রক্ষেপণ দেয়া হয়েছিল। মালদ্বীপের প্রবৃদ্ধি সর্বোচ্চ ১৭ দশমিক ১ শতাংশ হতে পারে। গতবার মালদ্বীপের জিডিপি কমেছিল ৩৮ শতাংশের বেশি। অন্যদিকে আফগানিস্তান ১ শতাংশ ও শ্রীলঙ্কা ৩ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে।

তবে ভুটানের জিডিপি ১ দশমিক ৮ শতাংশ কমে যেতে পারে।

বিশ্বব্যাংকের ধারণা, সার্বিকভাবে ২০২১ সালে দক্ষিণ এশিয়ার গড় প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশ হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থনীতিকরোনাজিডিপি প্রবৃদ্ধিবিশ্বব্যাংকভ্যাকসিন
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT