স্বাস্থ্য

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন সাড়ে ১১ লাখ মানুষ

একজন ব্যক্তি টিকা নিচ্ছেন, স্বাস্থ্যকর্মী সহায়তা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি টিকা নিচ্ছেন, স্বাস্থ্যকর্মী সহায়তা দিচ্ছেন, টিকা কেন্দ্রের অভ্যন্তরে ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরুর পর থেকে আজ পর্যন্ত তা গ্রহণ করেছেন প্রায় সাড়ে ১১ লাখ (১১ লাখ ৫১ হাজার ৭৬৭ জন) মানুষ। এর মধ্যে পুরুষ ৭ লাখ ৮০ হাজার ৭৫৯ জন এবং নারী ৩ লাখ ৭১ হাজার ৮ জন।

আজ শনিবার একদিনে দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ২১ হাজার ৬১৬ জন। যার মধ্যে পুরুষ ১ লাখ ৪৩ হাজার ৩০৩ জন এবং নারী ৭৮ হাজার ৩১৩ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত টিকার জন্য সারাদেশে নিবন্ধন করেছেন ৭১ লাখ ৫ হাজার ৫৬৩ জন।

রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ টিকার প্রথম ডোজ দেয়া হয়। গত ৮ এপ্রিল থেকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরু হয়েছে।

এর আগে গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন। সেসময় দুই দিনে মোট ৫৬৭ জনকে ভ্যাকসিন দেওয়া হয়। বাংলাদেশে এই ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগ না হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী তাদের এক সপ্তাহ পর্যবেক্ষণ করা হয়। কারও মধ্যে গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না দেওয়ায় পরিকল্পনা মত ৭ ফেব্রুয়ারি থেকে গণভ্যাকসিন দেয়া শুরু হয়।

বিষয়:করোনাভাইরাস ভ্যাকসিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…