জনপদ

ভোলায় সেই গোডাউন মালিকের বিরুদ্ধে মামলা

ভোলায় গোডাউন মালিকের বিরুদ্ধে মামলা, ছবি বিভিন্ন স্থান থেকে তোলা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোলায় বিভিন্ন স্থানে গোডাউন মালিকের বিরুদ্ধে মামলা সংক্রান্ত ছবি, যেখানে মালামাল ও জনসমাগম দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভোলার লালমোহনে সরকারি চাল চুরির অভিযোগে গোডাউন মালিক ও উপজেলা আওয়ামী লীগ নেতা মো. জসিমের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি।

তিনি বলেন, গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা ওই আওয়ামী লীগ নেতার গোডাউনে অভিযান পরিচালনা করি। সেখানে গিয়ে আমরা গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের সত্যতা পাই।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘অভিযুক্তরা জানায়, তারা মিল থেকে চাল এনে নুরজাহান চালের বস্তায় প্যাকেটজাত করছিল। এজন্য ভোক্তা অধিকার আইনে তাৎক্ষণিক জরিমানা হয়েছে। সেখানে ওসিকে নিয়ে গিয়েছি, যাতে চোরদের গ্রেপ্তার করা যায়। কিন্তু ওই আওয়ামী লীগ নেতাকে আমরা সেখানে পাইনি।’

তিনি জানান, গোডাউনে আমরা একজন ম্যানেজারকে পেয়েছি। তিনি বয়স্ক মানুষ। এছাড়া তিনি সেখানে চাকরি করেন। এজন্য তাকে গ্রেপ্তার করিনি। কিন্তু তাকে ছাড় না দিয়ে জরিমানা করেছি, যাতে ভবিষ্যতে এমনটা না করে। এছাড়া ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিষয়:চাল চুরি ভোলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…