জনপদ

ভারতীয় দুই ট্রাকের মাঝে পড়ে সাতক্ষীরায় শ্রমিক নিহত

বাংলাদেশের ট্রাকের ছবি, রাস্তার পাশে parked, গাছের ছায়ায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভারতীয় দুই ট্রাকের চাপে পিষ্ট হয়ে শ্রমিক দুলাল সরকার (৫০) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক দুলাল সরকার সাতক্ষীরা শহরের ফুলতলা গ্রামের বুলিন সরকারের ছেলে।

ভোমরা বন্দরের শ্রমিকরা জানান: ভারতীয় পাথরের গাড়ি আনলোড করার সময় দুই ট্রাকের মাঝে পড়ে যায় শ্রমিক দুলাল সরকার। এ সময় দুই ট্রাকের চাপে পিষ্ট হয়ে সে মারা যায়।

ভোমরা বন্দরের ইমিগ্রেশন পুলিশের উপ পরিদর্শক বিশ্বজিত সরকার জানান: ভারতীয় দুই ট্রাকের চাপে পিষ্ট হয়ে শ্রমিক দুলাল সরকার নিহত হয়েছেন। মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং ট্রাক দুটিও আটক করা হয়েছে।

বিষয়:সাতক্ষীরা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…