চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোট শেষে কুমিল্লার ‘জঙ্গি আস্তানায়’ অভিযান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫২ অপরাহ্ণ ২৯, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ২৪ নং ওয়ার্ডে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার সেখানে অনুষ্ঠিত হবে সিটি করপোরেশন নির্বাচন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ভোটের মধ্যে অভিযান হবে না। প্রয়োজন হলে আইনশৃঙ্খলা বাহিনী ভোট শেষে অভিযান চালাবে। বুধবার সাংবাদিকদের এ কথা বলেন সিইসি।

আতঙ্কিত না হয়ে ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাওয়ার অনুরোধ করেছেন সিইসি নুরুল হুদা। জঙ্গি আস্তানা সন্দেহে কুমিল্লায় একটি বাড়ি ঘেরাও করে রাখা হয়েছে, তা শোনার পর তিনি এ কথা বলেন।

সিইসি নুরুল হুদা বলেন, ‘আইন শৃঙ্খলাবাহিনীর সঙ্গে আমার কথা হয়েছে। ভোটারদের নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করা হয়েছে।’  ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘কোনোভাবেই আতঙ্কিত হবেন না।’

সিইসি জানান, পুলিশ সংশ্লিষ্ট বাড়ি ঘিরে রেখেছে। সেক্ষেত্রে ভোটের কোনো অসুবিধা হবে না। তিনি বলেন, ‘পুলিশ আমাকে জানিয়েছে, প্রয়োজন হলেই অভিযানের বিষয়ে পদক্ষেপ নেবে। তবে ভোটের মধ্যে এ অভিযান হবে না। প্রয়োজনে ভোট শেষে তারা অভিযান পরিচালনা করবে।’

বুধবার বিকেল থেকে ২৪ নং ওয়ার্ডের গন্ধমতি এলাকার একটি তিনতলা বাড়ি ঘেরাও করে রেখেছে কাউন্টার টেররিজম ইউনিট, পুলিশ ও র‍্যাবের সদস্যরা। ওই বাড়ির পাশেই গন্ধমতী হাইস্কুল। এ স্কুলটি নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কুমিল্লায় জঙ্গি অভিযানজঙ্গি
শেয়ারTweetPin

সর্বশেষ

শের-ই-বাংলায় গ্যালারিতে শেড বসানো ও সোলার স্থাপনের উদ্যোগ বিসিবির

এপ্রিল ৩০, ২০২৬

দীর্ঘ সাক্ষাৎকারে যেভাবে মনের দুয়ার খুলে দিলেন সাকিব

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সকালে কমে সন্ধ্যায় আবার বাড়ল স্বর্ণের দাম

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরল বাংলাদেশ

এপ্রিল ৩০, ২০২৬

বিসিবির নির্বাচন প্রক্রিয়া শুরু হচ্ছে, পদত্যাগের কথা ভাবছেন না তামিম

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT