চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোট নেই, আবার জোট করেছে: নাসিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A

রাজনীতির মাঠে ভোট নেই এমন কতগুলো দল এবং তাদের নেতারা গণতন্ত্র প্রতিষ্ঠার নামে নির্বাচনী মাঠ অস্থিতিশীল করতে চাচ্ছেন অভিযোগ করে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন: ‘ভোট নেই, তার আবার জোট করেছে।’

বুধবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

২৩ অক্টোবর সিলেটে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি আদায়ে আন্দোলন শুরুর ঘোষণা এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার ঘোষণার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী বলেন: পবিত্র জায়গা, যে কেউ যেতে পারেন। আমাদের কোন আপত্তি নেই।

নাসিম বলেন: ঘরে যে ফিরবে না, ওরা ঘরের ভেতরেই তো আছে; ঘর ঘরের বাইরে বের হলো কবে! নির্ধারিত সময়ে নির্বাচন হবে। কোন অপশক্তির ক্ষমতা নাই নির্বাচন ঠেকাতে পারে। যদি বেরও হয় তাদের ব্যর্থ হয়ে ঘরে ফিরে যেতে হবে ইনশাল্লাহ্।

গত কয়েক দিনে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের নির্বাচন কমিশনের নির্ধারিত বৈঠক নোট অব ডিসেন্টে বর্জন এবং গণমাধ্যমে তার বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের বর্ষীয়ান এ নেতা বলেন: যারা সাংবিধানিক পদ পদে আছেন তাদের কিছু গোপনীয়তা রক্ষা করতে হয়। তিনি গণমাধ্যমে যেগুলো বলছেন, খুব অন্যায় করছেন।

তিনি বলেন: এধরনের কথা বলছেন কেন? আলোচনার মধ্য দিয়ে মতবিরোধের সমাধান হতে পারে। আপনি কেন এসে প্রকাশ্যে বলবেন? আপনি এটা অন্যায় করছেন। এ ধরনের পদে থেকে এ ধরনের আচরণ উচিত নয়। অন্যথায় তার এ পদ ছেড়ে দেয়া উচিত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ঐক্যফ্রন্টজোটনির্বাচন কমিশননির্বাচন কমিশনারনোট অব ডিসেন্টভোটমোহাম্মদ নাসিমলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT