ভোট দিলেন বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন

ভোট দিয়েছেন বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার সকাল সোয়া আটটার দিকে আদর্শ স্কুল ভোটকেন্দ্রে ভোট দেন বিএনপির এই প্রার্থী।
ভোটপ্রদান শেষে সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ নিয়ে তিনি সন্তুষ্ট। এমন পরিবেশ বজায় থাকলে জয় নিশ্চিত।
প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে। নির্বাচনকে নির্বিঘ্ন করতে পুরো নগরীতে দায়িত্ব পালন করছে আইনশৃঙ্খলা বাহিনীর ১০ হাজার সদস্য।
সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
এবারের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ২০১ জন প্রার্থী। ৭টি রাজনৈতিক দলের ৭ জন মেয়র প্রার্থীসহ কাউন্সিলর প্রার্থী ৫৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর ৩৮ জন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



