চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্প্রসারিত ৩৬টি ওয়ার্ডে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

রাজধানীর বিভিন্ন ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ভোটার উপস্থিতি ছিলো কম, কিছু কিছু ভোটকেন্দ্র ছিল একেবারেই ভোটারশূন্য। তবে কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।

Banglabid

এমনই একটি কেন্দ্র উত্তরার আইইএস স্কুল অ্যান্ড কলেজ। এখানে ভোটার সংখ্যা ৮ হাজার থাকলেও সকাল ১১টা ৭০টির কাছাকাছি ভোট পড়েছিল। গুলশান মানারাত স্কুল এন্ড কলেজ কেন্দ্রে জাল ভোট দেয়ার সময় এক তরুণীকে আটক করা হয়েছে বলে জানা যায়। বাড্ডার বিভিন্ন এলাকায় কাউন্সিলর প্রার্থীদের তৎপরতায় কিছু ভোটারের উপস্থিতি চোখে পড়ে।

তবে ১১টা ৩০ মিনিটের দিকে রামপুরার কয়েকটি ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবং সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার।

বৃষ্টিভেজা সকালে উত্তরার প্রায় ভোটারশূন্য কেন্দ্র নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগের মেয়র পদের প্রার্থী আতিকুল ইসলাম।

Reneta

বিএনপিসহ অধিকাংশ দলের নির্বাচন বর্জনে এমনিতেই এ উপ-নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহ কম। তার মধ্যে সকালের বৃষ্টির কারণে ভোটের প্রথম ঘণ্টায় কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম।

ডিএনসিসি ও ডিএসসিসি নির্বাচনে মোট প্রার্থী সংখ্যা ৩৮২ জন। এর মধ্যে মেয়র পদে ৫ জন। দুই সিটিতে ৩৬টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিল পদে মোট প্রার্থীর সংখ্যা ৩১০ জন। উত্তর ও দক্ষিণ সিটিতে ৬টি করে ১২টি সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিল পদে প্রার্থীর সংখ্যা ৬৯ জন।

এর মধ্যে ডিএনসিসির ১৮টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ১১৬ জন, সমসংখ্যক ওয়ার্ডে ডিএসসিসি’র সাধারণ কাউন্সিলর প্রার্থী ১২৫ জন। অন্যদিকে ডিএনসিসি’র ৬টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থী ৪৫ জন এবং ডিএসসিসিতে ২৪ জন।

এই নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে নির্বাচন হলেও কাউন্সিলর পদে দলীয় স্বতন্ত্র প্রতীকে নির্বাচন হয়। ইতোমধ্যে ঢাকা উত্তরের ৯ নম্বর ওয়ার্ডে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

ডিএনসিসি উপনির্বাচনে মেয়র পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- নৌকা প্রতীকে আওয়ামী লীগের আতিকুল ইসলাম, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি থেকে শাফিন আহমেদ, বাঘ প্রতীক নিয়ে প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) থেকে শাহিন খান, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির(এনপিপি) আনিসুর রহমান দেওয়ান ও স্বতন্ত্র প্রার্থী নর্থ সাউথ প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান মো. আব্দুর রহিমের প্রতীক টেবিল ঘড়ি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভোট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমরা শুধু নিজেদেরই দোষ দিতে পারি: তামিম

পরবর্তী

ছবিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন

পরবর্তী

ছবিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন

শামীম সরকারের ‘লিঙ্ক হবে’?

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT