অর্থনীতি

ভোজ্য তেলের দাম নির্ধারণ করেছে সরকার

সয়াবিন তেলের বোতল চারটি, বাজারে বিক্রির জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সয়াবিন তেলের চারটি বোতল, বাজারে বিক্রির জন্য প্রস্তুত, স্বচ্ছ ও পরিষ্কার বোতল।. Channel i News – চ্যানেল আই নিউজ

খুচরা দোকানে খোলা ভোজ্য তেলের দাম লিটার প্রতি ১১৫ টাকা নির্ধারণ করেছে সরকার। বুধবার সকালে বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বোতলজাত ৫ লিটারের দাম পড়বে ৬৩০ টাকা। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্ববাজার পর্যবেক্ষণ করে প্রতি মাসে দর পর্যালোচনা করবে জাতীয় কমিটি।

ভোক্তা স্বার্থের বিষয় বিবেচনায় নিয়ে প্রয়োজনে মূল্যও বেধে দেয়া হবে। খুচরা পর্যায়ে প্রতি লিটার পামওয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১০৪ টাকা। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম পড়বে ১৩৫ টাকা।

বিষয়:বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ভোজ্য তেলের দাম ভোজ্যতেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…