চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোজ্যতেলের বাজারে হচ্ছে কী?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১১ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A

বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে স্থানীয় বাজারে সমন্বয়ের তাগিদ দিচ্ছে ভোজ্যতেল উৎপাদক সমিতি। তবে সরকারের সঙ্গে দফায় দফায় বৈঠকেও তারা প্রস্তাবিত দাম আদায় করতে পারছে না। এমন পরিস্থিতিতে বাজারে কৃত্রিম সংকট দেখিয়ে দাম বাড়ানোর পাঁয়তারা চলছে।

উৎপাদকদের দাবি, লিটারপ্রতি ১০ টাকা বাড়ানো দরকার। কিন্তু সরকার রাজি মাত্র ১ টাকায়। এই দড়ি টানাটানির মধ্যেই রাজধানীর পাইকারি বাজারে দেখা দিয়েছে সয়াবিন তেলের কৃত্রিম সংকট। খুচরা বাজারে এখনও প্রভাব পুরোপুরি পড়েনি, তবে দাম ধীরে ধীরে চড়তে শুরু করেছে। সরবরাহ কমিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে উৎপাদনকারী কোম্পানিগুলোর বিরুদ্ধে।

সরকারি বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা টিসিবির তথ্যমতে, শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে সয়াবিন তেল বিক্রি হয়েছে লিটারপ্রতি ১৭০–১৭৬ টাকায়, আর পামওয়েল সুপার ১৫৫–১৬৬ টাকায়। খুচরা পর্যায়ে দাম আরও বেশি। পাইকারি বিক্রেতারা বলছেন, কোম্পানিগুলো সরবরাহ কমিয়ে দেওয়ায় খোলা সয়াবিন ও সুপার পামওয়েলের দাম গত তিন–চার দিনে লিটারপ্রতি ৫ টাকা পর্যন্ত বেড়েছে।

এদিকে বিশ্ববাজারেও সয়াবিন তেলের দামের ওঠানামা চলছে। মে মাসে প্রতি টনের দাম ছিল ১ হাজার ১৮০ ডলার, জুলাইয়ে তা বেড়ে যায়, আগস্টে আবার কমে। বর্তমানে দাম দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ২৫০ ডলার টনে। দেশে বছরে প্রায় ২৪ লাখ টন ভোজ্যতেলের চাহিদা রয়েছে, যার মাত্র ১০–২০ শতাংশ আসে স্থানীয় উৎপাদন থেকে।

Reneta

নিত্যপণ্যের বাজারে একই সময়ে ভিন্ন চিত্র। রাজধানীর বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগি, চাল ও মৌসুমি সবজির দাম কিছুটা কমেছে। আলুর দাম কমে প্রতি কেজি ২০–২৫ টাকায় নেমে এসেছে। তবে ইলিশের দাম এখনও আকাশছোঁয়া-প্রতি কেজি ১২০০ থেকে ২৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

বিশ্লেষকেরা বলছেন, আন্তর্জাতিক বাজারের অস্থিরতার পাশাপাশি দেশের ব্যবসায়ীদের কৃত্রিম সংকট তৈরির প্রবণতাই ভোজ্যতেলের দাম বাড়ার বড় কারণ। 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ভোজ্যতেলভোজ্যতেলের দাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ!

এপ্রিল ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগে আমাদের চেয়ে ভালো কোনো দল নেই: এনরিকে

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইইউ’র সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি জোরদারে একমত বাংলাদেশ-ফ্রান্স

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

মালদ্বীপে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে বহু হতাহত

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT