চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেনেজুয়েলায় চেনারূপেই উড়ল ব্রাজিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩১ পূর্বাহ্ণ ০৮, অক্টোবর ২০২১
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

শুরুতেই গোল তুলে নিয়েছিল ভেনেজুয়েলা। সমতা ফেরাতে বেগ পেতে হল ব্রাজিলকে। শেষদিকে চেনারূপে ধরা দিয়েছে টিটের শিষ্যরা। তাতে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে নয় ম্যাচে অপরাজিত থাকল সেলেসাওরা।

শুক্রবার বাংলাদেশ সময় ভোরে হওয়া ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ১-৩ গোলে জিতেছে ব্রাজিল। রামিরেজ স্বাগতিকদের এগিয়ে নেয়ার পর মার্কুইনোস, বারবোসা ও অ্যান্টনে জাল খুঁজে নিয়ে পূর্ণ পয়েন্ট তোলার মঞ্চ গড়েন।

লাতিন টেবিলে ৯ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে সুসংহত অবস্থান গড়ে আছে ব্রাজিল। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা। এক ম্যাচ করে বেশি খেলে সমান ১৬ পয়েন্ট করে নিয়ে গোলপার্থক্যে তিনে ইকুয়েডর ও চারে আছে উরুগুয়ে।

ম্যাচের ১১ মিনিটেই পিছিয়ে পড়ে ব্রাজিল। সোটেলডোর বাড়ানো বলে স্বাগতিকদের লিড এনে দেন রামিরেজ। নেইমার ছিলেন না, তার অভাবটা বেশ বুঝেছে অতিথিরা। রিবেইরো পোস্টে বল লাগিয়েছেন, বারবোসা সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি। গোলরক্ষক আলিসন দেয়াল হয়ে বাঁচিয়েছেন।

ব্রাজিল পিছিয়ে থেকে মধ্যবিরতির পর ফেরে। ফিরে ভেনেজুয়েলাই সুযোগ তৈরি করতে থাকে বেশি। ৫৮ মিনিটে সিলভার গোল অফসাইড খাড়ায় বাতিল হলে হতাশা বাড়তে থাকে অতিথি ডাগআউটে।

ম্যাচের ৭১ মিনিটে এসে খোলে গেরো। অতিথিদের সমতায় ফেরান মার্কুইনোস। রাফিনহার কর্নার থেকে আসা বলে মাথা খাটিয়ে জাল খুঁজে নেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সেলেসাওদের।

Reneta

ব্রাজিল এগিয়ে যায় ৮৫ মিনিটে। স্পট কিকে গোল আনেন গ্যাব্রিয়েল বারবোসা। স্বাগতিক রক্ষণে ভীতি ছড়ানোর সময় নিজেই ফাউলের শিকার হয়েছিলেন। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে বড় জয় নিশ্চিত করে দেন অ্যান্টনে। বলের যোগান দিয়েছিলেন রাফিনহা।

নেইমারদের পরের ম্যাচ প্রতিপক্ষের মাঠে। ১১ অক্টোবর বাংলাদেশ সময় ভোররাত ৩টায় কলম্বিয়ায় নামবে ব্রাজিল। আর ভোর ৫.৩০ মিনিটে লুইস সুয়ারেজের উরুগুয়ের বিপক্ষে নামবে মেসির আর্জেন্টিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022টিটেবিশ্বকাপ বাছাইব্রাজিলভেনেজুয়েলালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াডে বাংলাদেশের সাফল্য

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

জুলাই ২১, ২০২৬

আট বছর পর ঢাকায় বসতে যাচ্ছে সাফের আসর

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬

জুলাই ২১, ২০২৬
ছবি: আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি (সংগৃহীত)।

মামলার জট কমাতে নতুন উদ্যোগ, এক বছরে মামলা ২০ লাখে নামানোর লক্ষ্য

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT