ক্রিকেট

ভেজা মাঠ: খেলা শুরু হতে দীর্ঘ অপেক্ষা

ক্রিকেট মাঠে বৃষ্টির কারণে খেলা শুরুতে দেরি হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট মাঠে একজন খেলোয়াড় বৃষ্টির কারণে মাঠের পানি পরীক্ষা করছেন, অন্যরা দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

চতুর্থ দিনের প্রথম সেশন নষ্ট হয়েছে মাঠ ভেজা থাকায়। দ্বিতীয় সেশনেও একই হাল। বৃষ্টিতে আউটফিল্ড ভারী হয়ে যাওয়ায় অপেক্ষা দীর্ঘ হচ্ছে বাংলাদেশ ও ওয়েষ্ট ইন্ডিজ দলের ক্রিকেটারদের। সেন্ট লুসিয়ায় দুপুর গড়িয়ে গেলেও খেলা শুরু করার অবস্থা নেই।

আম্পায়াররা ড্যারেন স্যামি স্টেডিয়ামের মাঠ পরিদর্শন করেছিলেন স্থানীয় সময় দুপুর ১টায়। তাতে সুখবর মেলেনি। এক ঘণ্টা পর আবার পর্যবেক্ষণ করবেন তারা। বাংলাদেশ সময় রাত ১২টা ১০ মিনিটে পরবর্তী পর্যবেক্ষণ।

সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যুতে গতকাল বিকেল-রাতে ও সোমবার সকালে বৃষ্টি হয়েছে। কয়েক ঘণ্টা আগে বৃষ্টি কমলেও মাঠ ভেজা থাকায় এই অপেক্ষা।

দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ১৩২ রান। ওয়েস্ট ইন্ডিজকে আবার ব্যাটিং করাতে আরও ৪২ রান প্রয়োজন সাকিব আল হাসানের দলের।

বিষয়:চতুর্থ দিন বৃষ্টি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…